শনিবার | ১৮ জুলাই, ২০২৬ | ৩ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
বিএনপি সরকারের ৫ মাসে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উদ্যোগে লালপুরে ১৭৯ প্রকল্প বাস্তবায়ন বিএসএড কোর্সের প্রথম ব্যাচের শিক্ষাথীদের বিদায় ও দ্বিতীয় ব্যাচের বরণ জুলাই শহীদ দিবস পালন জুলাই-৩৬ ও প্রাণ হারানো শিশুদের মূল্য লাল ও হলুদ কার্ড ও আমাদের সমাজ বড়াইগ্রামে জুলাই শহিদ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন জলাবদ্ধতা সৃষ্টিতে জর্জরিত বনপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে তাপপ্রবাহে করণীয় ও ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত। নাটোরে আদম আলী শিক্ষা বৃত্তির অর্থ, সনদ ও শিক্ষা উপকরণ বিতরণ লালপুরে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

বাউয়েটে রেজিস্ট্রারের বিদায় সংবর্ধনা

নাটোর প্রতিনিধি :
নাটোরের বাগাতিপাড়ার বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির (বাউয়েট) রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্ণেল শেখ শামীম হোসেনের (অব.) বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের (এজুকেশন ডিভিশন) নির্দেশনা অনুযায়ী চার বছর চাকরির মেয়াদ শেষে তিনি অবসরে যান।
বুধবার (৬ ডিসেম্বর ২০২৩) বাউয়েট ফ্যাকাল্টি এন্ড অফিসার্স মেসে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. শাহীনুর আলম, এসপিপি, পিইঞ্জ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিদায়ী রেজিস্ট্রাররক সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পিএমসি এবং গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নাসির উদ্দীন। এছাড়া গত ৪ ডিসেম্বর বিদায়ী রেজিস্ট্রারের সম্মানে বাউয়েট ফ্যাকাল্টি এন্ড অফিসার্স টি রুমে কেন্দ্রীয়ভাবে টি ব্রেকের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অবসরপ্রাপ্ত কর্ণেল মোহাম্মদ হামিদুল হক, পিএসসি, সকল অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষকমন্ডলী এবং কর্মকর্তাবৃন্দ।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.