শনিবার | ৩০ মে, ২০২৬ | ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩

শিরোনাম
লালপুরে স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা লালপুরে রেলসেতুর নিচে মিলল যুবকের মরদেহ শহরের মোহ ত্যাগ করে পল্লীর শিশুদের সেবায় ডা. আব্দুর রহিম রামিসা হত্যার প্রতিবাদে লালপুরে মানববন্ধন ও র‍্যালি, ধর্ষক-খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রূপপুর পারমাণবিকের স্বপ্ন থেকে বাস্তব যাত্রা: ড. জাহেদুল হাসানের একান্ত সাক্ষাৎকার বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে ঈদসামগ্রী বিতরণ বড়াইগ্রামের স্থানীয় সরকার নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা বড়াইগ্রামে আগ্রান নুরদহ ইসলামিয়া দাখিল মাদ্রাসায় সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান বড়াইগ্রাম উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

‘আপনারা সবাই মামাকে ভোট দেবেন’

নাটোর প্রতিনিধি :
‘আমি আপনাদের কাছে আমার মামার (শহিদুল ইসলাম বকুল) জন্য দোয়া চাই, সবাই দোয়া করবেন। আগামী ৭ জানুয়ারি মামা যে নির্বাচন করছেন, আমি আপনাদের চেয়ারম্যান হিসেবে আহ্বান করছি আপনারা সবাই মামাকে ভোট দেবেন, ইনশাল্লাহ।’- লালপুর উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক ও বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিদ্দিক আলী মিষ্টু এ কথা বলেছেন।
শনিবার (৯ ডিসেম্বর ২০২৩) সন্ধ্যায় লালপুরের বিলমাড়িয়া সরকারি মাঠে আয়োজিত বিলমাড়িয়া প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ৫৮ নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনীত নৌকার প্রার্থী ও নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল ইসলাম বকুলের জন্য এভাবে ভোট চান বিশেষ অতিথি ছিদ্দিক আলী মিষ্টু।
এ সময় মঞ্চে প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল উপস্থিত ছিলেন। এতে বিশেষ অতিথি ছিলেন সিদ্দিক আলী মিষ্টু। আরও উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আ স ম মাহমুদুল হক মুকুল, দুড়দুড়িয়া ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী, উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু, গোপালপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোকনুল ইসলাম লুলু, লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা প্রমুখ।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.