রবিবার | ১৯ জুলাই, ২০২৬ | ৪ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
লালপুরে একদিনের ব্যবধানে দুই শিশুর মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় বাবা বিএনপি সরকারের ৫ মাসে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উদ্যোগে লালপুরে ১৭৯ প্রকল্প বাস্তবায়ন বিএসএড কোর্সের প্রথম ব্যাচের শিক্ষাথীদের বিদায় ও দ্বিতীয় ব্যাচের বরণ জুলাই শহীদ দিবস পালন জুলাই-৩৬ ও প্রাণ হারানো শিশুদের মূল্য লাল ও হলুদ কার্ড ও আমাদের সমাজ বড়াইগ্রামে জুলাই শহিদ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন জলাবদ্ধতা সৃষ্টিতে জর্জরিত বনপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে তাপপ্রবাহে করণীয় ও ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত। নাটোরে আদম আলী শিক্ষা বৃত্তির অর্থ, সনদ ও শিক্ষা উপকরণ বিতরণ

নাটোরের ৪টি আসনে পর্যবেক্ষক তালিকায় অস্তিত্বহীন প্রতিষ্ঠান

নাটোর প্রতিনিধি :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরের ৪টি আসনে পর্যবেক্ষক হিসেবে ৯টি বেসরকারি প্রতিষ্ঠানকে কাজ করার অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন। তবে জেলায় এসব প্রতিষ্ঠানের একটিরও অস্তিত্ব পাওয়া যায়নি।
নির্বাচন কমিশনের পর্যবেক্ষণ তালিকা সূত্রে জানা যায়, নাটোরের ৪টি আসনে ঘুরেফিরে এই ৯টি প্রতিষ্ঠানকে পর্যবেক্ষক হিসেবে অনুমতি দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো সার্ভিসেস ফর ইকুইটি অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট (সীড), বিবি আছিয়া ফাউন্ডেশন, ডেভেলপমেন্ট হেল্পিং কি (ডিএইচকে), জানিপপ জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ, সুফিয়া হানিফ ফাউন্ডেশন, পিপলস এসোসিয়েশন ফর সোশ্যাল এডভান্সমেন্ট (পাশা), প্রকাশ গণকেন্দ্র (পিজিকে), বিয়ান মনি সোসাইটি এবং রাজারহাট স্বাবলম্বী সংস্থা।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি ২০২৪) খোঁজ নিয়ে নাটোর জেলার সাতটি উপজেলার কোথাও এসব প্রতিষ্ঠানের অবস্থান ও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এমনকি বেসরকারি প্রতিষ্ঠান এবং এনজিও-র কর্তব্যক্তিরাও এসব প্রতিষ্ঠানের নাম শোনেননি।
আলো এনজিও নাটোরে প্রায় দুই দশক ধরে কাজ করছে। এর চেয়ারম্যান শামীমা লাইজু নীলা বলেন, কমিশনের অনুমতিপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর কোনো অস্তিত্ব নেই। কার্যালয় কোথায় তাও জানি না।
লালপুরের স্বেচ্ছাসেবী বেসরকারি প্রতিষ্ঠান ‘আভা ডেভেলপমেন্ট সোসাইটি’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. মোখলেছুর রহমান টগর বলেন, আমরা প্রায়ই তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো মিলিত হই। এমনকি ইউএনও অফিসেও মাসিক সভা হয়ে থাকে। এসব প্রতিষ্ঠানের কাউকে কখনোই দেখিনি। নামও শুনিনি।
এ ব্যাপারে নাটোর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা বলেন, নির্বাচনী পর্যবেক্ষক নিয়োগের দায়িত্ব নির্বাচন কমিশনের। তারা যাদেরকে পর্যবেক্ষক নিয়োগ করেছেন তাদের কাজে আমরা সার্বিক সহযোগিতা করবো। তবে এদের মধ্যে কেউ যেনো পক্ষপাতিত্বমূলক আচরণ না করেন সে ব্যাপারে প্রশাসন সজাগ থাকবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.