শনিবার | ১৮ এপ্রিল, ২০২৬ | ৫ বৈশাখ, ১৪৩৩

শিরোনাম
বড়াইগ্রামে ডাকাতির ঘটনায় ১৩ জন আটক, ট্রাকসহ লুন্ঠিত ইলেকট্রিক ব্যাটারি উদ্ধার চার মাস পর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষায শিবির একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান জেলা শিবির সভাপতি জাহিদ হাসান পদ্মার পাঙ্গাস বিক্রি হলো ২০ হাজার টাকায় লালপুরে তাপমাত্রা ৩৮ ডিগ্রি মৃদু তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন বড়াইগ্রামে কৃষকদের মাঝে বিনামূল্যে এয়ার ফ্লো মেশিন বিতরণ বৈশাখ বর্তমানকে উদ্‌যাপন ও ভবিষ্যতের জন্য নতুন স্বপ্ন দেখাচ্ছে- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু দেশের উন্নায়নে সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে- প্রতিমন্ত্রী ফারজানা শারমিন গৌরীপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

লালপুরে শিমক্ষেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরে শিমক্ষেত থেকে করিম প্রামানিক (৫৬) নামে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি ২০২৪) সকালে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের টিটিয়া পূর্বপাড়া গ্রামের একটি শিমক্ষেত থেকে মৃত দেহটি উদ্ধার করেন তার আত্মীয়-স্বজন।
তিনি উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের টিটিয়া পূর্বপাড়া গ্রামের মৃত চয়েন প্রামাণিকের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত করিম প্রামানিক রোববার মাগরিবের নামাজ পর ইসলামী জালসা শোনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরে ভোর রাত পর্যন্ত বাসায় না ফিরলে পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হন। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে আলম (৪০) নামে এক ব্যক্তি একই গ্রামের মৃত শফির উদ্দিনের ছেলে মানিকের শিমক্ষেতে করিমের মৃত দেহটি পড়ে থাকতে দেখেন। পরিবারের লোকজনকে খবর দিলে তারা মৃত দেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
নিহত করিম প্রামানিকের বড় ভাই আব্দুর রহমান জানান, তার ভাই মানসিক ভারসাম্যহীন ও মৃগী রোগে আক্রান্ত ছিলেন। এর আগেও কয়েকবার তিনি মৃগী রোগে আক্রান্ত হয়ে রাস্তায় পড়ে ছিলেন। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে বাড়িতে আনা হয়। কিন্তু রোববার দিবাগত রাতে বাড়িতে না ফেরায় তাকে ভোর রাত থেকে খোঁজাখুজি করা হয়। সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন একটি শিমক্ষেতে তিনি মৃত অবস্থায় পড়ে আছেন। পরে সেখান থেকে লাশটি বাড়িতে নিয়ে আসা হয়।
লালপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. মোমিনুজ্জামান জানান, এ ব্যাপারে লালপুর থানায় একটি অপঘাতজনিত মৃত্যু (ইউডি) মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.