শুক্রবার | ১৭ এপ্রিল, ২০২৬ | ৪ বৈশাখ, ১৪৩৩

শিরোনাম
বড়াইগ্রামে ডাকাতির ঘটনায় ১৩ জন আটক, ট্রাকসহ লুন্ঠিত ইলেকট্রিক ব্যাটারি উদ্ধার চার মাস পর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষায শিবির একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান জেলা শিবির সভাপতি জাহিদ হাসান পদ্মার পাঙ্গাস বিক্রি হলো ২০ হাজার টাকায় লালপুরে তাপমাত্রা ৩৮ ডিগ্রি মৃদু তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন বড়াইগ্রামে কৃষকদের মাঝে বিনামূল্যে এয়ার ফ্লো মেশিন বিতরণ বৈশাখ বর্তমানকে উদ্‌যাপন ও ভবিষ্যতের জন্য নতুন স্বপ্ন দেখাচ্ছে- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু দেশের উন্নায়নে সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে- প্রতিমন্ত্রী ফারজানা শারমিন গৌরীপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

পুকুরে মাছ ধরার সময় বড়শিতে আটকে পাওয়া গেল আর ৪টি শটগান

নাটোর প্রতিনিধি :
নাটোর জেলা প্রশাসকের ডাকবাংলোর পাশের পুকুর থেকে চারটি নতুন শটগানসহ ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ ২০২৫) শহরের কান্দিভিটুয়া এলাকা থেকে ডুবুরির সহায়তায় পুলিশ এসব অস্ত্র উদ্ধার করে। উদ্ধার হওয়া অস্ত্রগুলো ‘অবৈধ’ বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
নাটোর সদর থানা সূত্রে জানা যায়, কান্দিভিটুয়া এলাকায় জেলা প্রশাসকের ডাকবাংলো, সাবেক জেলখানা ও সদর থানা এবং সদর হাসপাতালের মাঝখানে তালাবঘাট পুকুর রয়েছে। এই পুকুরে দুই যুবক বড়শি দিয়ে মাছ শিকার করছিলেন। হঠাৎ একজনের বড়শি পানির নিচে আটকে যায়। শিকারি পানিতে নেমে বড়শি ছাড়াতে গিয়ে কম্বলে জড়ানো একটি দোনলা ও একটি একনলা আগ্নেয়াস্ত্র দেখতে পান। ঘটনাটি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে যায়। সন্দেহ হওয়ায় পুলিশ ডুবুরি তলব করে পুকুর তল্লাশি চালায়। এ সময় ওই পুকুর থেকে আরও চারটি নতুন শটগান পাওয়া যায়। পুলিশ জব্দতালিকা তৈরি করে অস্ত্রগুলো সদর থানার হেফাজতে নেয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুর রহমান বলেন, অস্ত্রগুলো পরীক্ষা করে এগুলো অবৈধ বলে নিশ্চিত হওয়া গেছে। ধারণা করা হচ্ছে, পরিবর্তিত পরিস্থিতিতে সন্ত্রাসীরা অস্ত্রগুলো পুকুরে ফেলে দিয়ে পালিয়েছে। আরও তদন্ত চলছে। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.