শনিবার | ১৪ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২

শিরোনাম
লালপুরে জামায়াতের ইফতার মাহফিল ‘ঢাকাস্থ নাটোর জেলা সমিতি’র নতুন কমিটি গঠন বড়াইগ্রাম উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ‘প্রতিটি উন্নয়ন আমি মাথায় করে আপনাদের জন্য নিয়ে আসবো’-প্রতিমন্ত্রী পুতুল বড়াইগ্রামে মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার বাঘায় সিএনজি ও ভটভটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ রূপপুর এনপিপি দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী লালপুরে জ্বালানি তেল ও এলপিজি গ্যাস ন্যায্যমূল্যে সরবরাহে বাজার তদারকি জোরদার বাংলাদেশ প্রেসক্লাবের রাজশাহী বিভাগীয় কমিটি গঠন, সভাপতি ইমাম হাসান, সাধারণ সম্পাদক হাফিজ বগুড়ায় সাংবাদিক আব্দুল হালিম স্মরণে স্মরণসভা ও ইফতার

পড়ন্ত বিকেল

-মো. হারুনার রশিদ পাপ্পু
আর লেখব না কবিতা তোমাদের আসরে
নিজের কথা ভাবতেই পড়ে গেছি পাথারে।
যে যা কর ইচ্ছে তোমাদের কর আপন মনে
আমার আমি কুল না পাই শক্তি নাই তনে।।
এসে ভবে কি করলাম এখন মনে পড়ে
জবাব দিব কেমন করে মহাজনের তরে।
দুদিনের লীলা খেলা শেষ হবে অচিরে
সেই দিন আত্মীয় স্বজন কেও চাবে না ফিরে।
না বুঝিয়া রঙ্গরসে মজেছিনু অসার কাজে
এখন শুধু হাহাকার করে অন্ধকারের মাঝে।।
আমারে আমি না চিনিয়া করেছি গো ভুল
বিদায় বেলায় সবই ফাঁকি না পাই এখন কুল।।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.