বুধবার | ২২ জুলাই, ২০২৬ | ৭ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
লালপুরে এলএসডি মোকাবিলায় বিশেষ টিকাদান কর্মসূচি মাটি খেকোর কবলে একপায়ে দাঁড়িয়ে বৈদ্যুতিক খুঁটি ‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ মোদির গদি কি তেলাপোকায় তটস্থ? নেশার টাকার জন্য ভাগিনার বাইসাইকেল চুরি, বোনের মামলায় ভাই গ্রেপ্তার একদিনের ব্যবধানে শিশু দুই ভাইয়ের রহস্যজনক মৃত্যু সিবিইটি বৃত্তি পেলেন মাজার শরীফ কলেজের শিক্ষার্থীরা লালপুরে লাম্পিতে আক্রান্ত প্রায় ২০ হাজার গরু রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল লালপুরে একদিনের ব্যবধানে দুই শিশুর মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় বাবা

গাঁজাসহ বাবা-মেয়ে গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে মাদক বিরোধী অভিযানে গাঁজাচাষ ও মাদক ব্যবসার অভিযোগে বাবা ও মেয়েকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫) তাদেরকে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। সোমবার দিবাগত রাতে উপজেলার অর্জুনপুর-বরমহাটি (এবি) ইউনিয়নের শালেশ্বর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে সেনাবাহিনী।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার এবি ইউনিয়নের শালেশ্বর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা জামশেদ আলী (৭৫) ও তার মেয়ে মোছা. মরিয়ম বেগম (৩৫)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল সোমবার রাত ১০টার দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে তাদের বাড়ি থেকে চাষকৃত গাঁজার গাছ ও ২০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়। পরে আটককৃতদের এবং জব্দকৃত আলামতসহ তাদের লালপুর থানায় হস্তান্তর করা হয়। দীর্ঘদিন ধরে তারা গাঁজাচাষ ও বিক্রির সঙ্গে জড়িত বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান বলেন, জামশেদ আলী ও তার মেয়ে মরিয়ম দীর্ঘদিন ধরে গাঁজার চাষ ও ব্যবসার সঙ্গে যুক্ত। সেনাবাহিনী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে থানায় সোপর্দ করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার তাদেরকে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.