বুধবার | ২২ জুলাই, ২০২৬ | ৭ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
লালপুরে এলএসডি মোকাবিলায় বিশেষ টিকাদান কর্মসূচি মাটি খেকোর কবলে একপায়ে দাঁড়িয়ে বৈদ্যুতিক খুঁটি ‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ মোদির গদি কি তেলাপোকায় তটস্থ? নেশার টাকার জন্য ভাগিনার বাইসাইকেল চুরি, বোনের মামলায় ভাই গ্রেপ্তার একদিনের ব্যবধানে শিশু দুই ভাইয়ের রহস্যজনক মৃত্যু সিবিইটি বৃত্তি পেলেন মাজার শরীফ কলেজের শিক্ষার্থীরা লালপুরে লাম্পিতে আক্রান্ত প্রায় ২০ হাজার গরু রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল লালপুরে একদিনের ব্যবধানে দুই শিশুর মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় বাবা

মদ তৈরির উপকরণসহ নারী আটক

নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরে অবৈধ বাংলা মদের কারখানায় যৌথ বাহিনী (সেনাবাহিনী ও পুলিশ) বিশেষ অভিযান পরিচালনা করে মদ তৈরির কাঁচামালসহ মোসা. নাছিমা আক্তার (৪৩) নামে এক নারীকে আটক করা হয়েছে।
শনিবার (১৯ জুলাই ২০২৫) আদালতের মাধ্যমে তাকে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
তিনি উপজেলার মাঝগ্রাম পশ্চিমপাড়ার হাসেম মালিথার স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় উপজেলার মাঝগ্রাম পশ্চিমপাড়ায় বিশেষ অভিযান পরিচালনা করে। স্থানীয় সংবাদের ভিত্তিতে চালানো এ অভিযানে তিনটি বাড়িতে তল্লাশি চালিয়ে ৬৫টি বালতিতে সংরক্ষিত আনুমানিক ৮০০ লিটার মদ তৈরির কাঁচামাল, প্রস্তুত ৩০ লিটার বাংলা মদ এবং নগদ ৫০ হাজার টাকা জব্দ করা হয়। অভিযানে ঘটনাস্থল থেকে মোসা. নাছিমা আক্তার (৪৩) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে বাংলা মদ উৎপাদন ও বাজারজাতকরণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক নারী মাদক কারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শনিবার আদালতের মাধ্যমে তাকে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.