বুধবার | ২২ জুলাই, ২০২৬ | ৭ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
লালপুরে এলএসডি মোকাবিলায় বিশেষ টিকাদান কর্মসূচি মাটি খেকোর কবলে একপায়ে দাঁড়িয়ে বৈদ্যুতিক খুঁটি ‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ মোদির গদি কি তেলাপোকায় তটস্থ? নেশার টাকার জন্য ভাগিনার বাইসাইকেল চুরি, বোনের মামলায় ভাই গ্রেপ্তার একদিনের ব্যবধানে শিশু দুই ভাইয়ের রহস্যজনক মৃত্যু সিবিইটি বৃত্তি পেলেন মাজার শরীফ কলেজের শিক্ষার্থীরা লালপুরে লাম্পিতে আক্রান্ত প্রায় ২০ হাজার গরু রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল লালপুরে একদিনের ব্যবধানে দুই শিশুর মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় বাবা

নিখোঁজ ছাত্রলীগ কর্মীর মরদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে নিখোঁজের দুই দিন পর মো. সোহাগ হোসেন সুইট (২১) নামে বর্তমানে নিষিদ্ধ ঘোষিত এক ছাত্রলীগ কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২১ জুলাই ২০২৫) উপজেলার গোপালপুর পৌরসভার বিজয়পুর-চকনাজিরপুর গ্রামীণ সড়কের পাশে চকিদার মোড় এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত যুবক মো. সোহাগ হোসেন সুইট উপজেলার গোপালপুর পৌরসভার বিজয়পুর পূর্বপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল সমর্থিত বর্তমানে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৯ জুলাই) দিবাগত রাত ১০টার দিকে সুইট তার বাবার সঙ্গে মুঠোফোনে কথা বলেন। তখন তিনি গোপালপুর বাজারে ছিলেন বলে জানান। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। সোমবার বেলা দেড়টার দিকে বিজয়পুর-চকনাজিরপুর (মনির উদ্দিন আকন্দ) গ্রামীণ সড়কের পাশে একটি স্যান্ডেল পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে পাশের পাটক্ষেতে সুইটের বাবা তার ছেলের মরদেহ দেখতে পান। এরপর পুলিশে খবর দেওয়া হলে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে নিহতের গলায় আঘাতের চিহ্ন দেখা গেছে, যা হত্যার ইঙ্গিত দেয় বলে ধারণা করছে পুলিশ।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত সুইট নিখোঁজ থাকার বিষয়ে তার পরিবার সোমবার সকালে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে আসেন। এ সময় রাস্তার পাশে মরদেহ পড়ে থাকার খবর আসে। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। পরিবার সুইটের মরদেহ নিশ্চিত করলে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.