শনিবার | ৪ জুলাই, ২০২৬ | ২০ আষাঢ়, ১৪৩৩

শিরোনাম
শিক্ষামন্ত্রী ও বোর্ডের হস্তক্ষেপে পরীক্ষায় বসছে প্রতারণার শিকার ৮ শিক্ষার্থী,  আটক অফিস সহকারী বনপাড়া পৌরসভায় ৮ কোটি ৬৫ লাখ টাকার উন্নয়ন কাজের উদ্বোধন শিশুধর্ষণের মূল কারণ অবাধ পর্ণো ও নিয়ন্ত্রণহীন মাদক বোর্ডের হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষায় ফিরছে লালপুরের ৮ শিক্ষার্থী রূপপুর পারমাণবিকে পূর্ণাঙ্গ জরুরি ও অগ্নিনির্বাপণ মহড়া সফলভাবে সম্পন্ন বড়াইগ্রামে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করেছে বিভাগীয় গোয়েন্দা টিম বড়াইগ্রামে ৪টি নিষিদ্ধ চায়না রিং জাল উদ্ধার কারিগরি ত্রুটির কারণে লোডশেডিং- সংসদে বিদ্যুৎমন্ত্রী আহম্মেদপুর সাব জোনের এক দিনের আখ চাষী প্রশিক্ষণ-২০২৬ কর্মশালা প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুলের প্রতি কৃতজ্ঞতা

জুলাই অভ্যুত্থান স্মরণে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে জুলাই অভ্যুত্থান স্মরণে আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান শিক্ষাবৃত্তি প্রদান ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (৪ আগস্ট ২০২৫) উপজেলার লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান।


বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হারুনার রশিদ পাপ্পুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক খাজা শামীম মো. ইলিয়াস হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ, ব্যবস্থাপনা কমিটির সদস্য রবিউল ইসলাম, শিক্ষক প্রতিনিধি আব্দুল বারী, প্রভাষক হাসিবুল ইসলাম, সিনিয়র শিক্ষক দেবেন্দ্রনাথ সাহাসহ শিক্ষার্থীরা । এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. মেহেদী হাসান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মাদক একটি সামাজিক অভিশাপ। তিনি সবাইকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, কেবল যোগ্য মানুষ নয়, সকল গুণাবলী সম্পন্ন ভালো মানুষ হওয়া প্রয়োজন। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান-বাজনা ও নাটকের মতো সাংস্কৃতিক কার্যক্রমে মনোযোগ দিতে এবং লাইব্রেরিমুখী হয়ে ভালো বই পড়ার ওপর তিনি জোর দেন।


বক্তব্যে প্রধান শিক্ষক খাজা শামীম মো. ইলিয়াস হোসেন প্রতিষ্ঠানের অবকাঠামোসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এ সময় তিনি দুঃখ প্রকাশ করে বলেন, অত্র প্রতিষ্ঠানের সকল যোগ্যতা থাকা সত্ত্বেও বৈষম্যের কারণে জাতীয়করণ থেকে প্রতিষ্ঠানটি বঞ্চিত রয়েছে।
অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থান স্মরণে বিতর্ক, উপস্থিত বক্তৃতা ও দেয়ালিকা প্রকাশ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান শিক্ষাবৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত এবং মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.