শনিবার | ৪ জুলাই, ২০২৬ | ২০ আষাঢ়, ১৪৩৩

শিরোনাম
শিক্ষামন্ত্রী ও বোর্ডের হস্তক্ষেপে পরীক্ষায় বসছে প্রতারণার শিকার ৮ শিক্ষার্থী,  আটক অফিস সহকারী বনপাড়া পৌরসভায় ৮ কোটি ৬৫ লাখ টাকার উন্নয়ন কাজের উদ্বোধন শিশুধর্ষণের মূল কারণ অবাধ পর্ণো ও নিয়ন্ত্রণহীন মাদক বোর্ডের হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষায় ফিরছে লালপুরের ৮ শিক্ষার্থী রূপপুর পারমাণবিকে পূর্ণাঙ্গ জরুরি ও অগ্নিনির্বাপণ মহড়া সফলভাবে সম্পন্ন বড়াইগ্রামে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করেছে বিভাগীয় গোয়েন্দা টিম বড়াইগ্রামে ৪টি নিষিদ্ধ চায়না রিং জাল উদ্ধার কারিগরি ত্রুটির কারণে লোডশেডিং- সংসদে বিদ্যুৎমন্ত্রী আহম্মেদপুর সাব জোনের এক দিনের আখ চাষী প্রশিক্ষণ-২০২৬ কর্মশালা প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুলের প্রতি কৃতজ্ঞতা

‘অগ্নিকন্যা সম্মাননা’ পেলেন বাবলি আক্তার সাথী

নাটোর প্রতিনিধি :
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী নাটোরের লালপুরের বাবলি আক্তার সাথী ‘অগ্নিকন্যা সম্মাননা’ পেয়েছেন।
বুধবার (১৩ আগস্ট ২০২৫) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) থেকে জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী অগ্নিকন্যাদের সম্মাননা ও নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।
এ অনুষ্ঠানে নাটোরের লালপুরের কৃতী বাবলি আক্তার সাথীকে ‘অগ্নিকন্যা সম্মাননা’ প্রদান করা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এই মেধাবী শিক্ষার্র্থীর নেতৃত্ব ও সাহসিকতায় অনন্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা অর্জন করেন।
সাথীর এই অর্জনে লালপুরবাসীসহ পরিবার, সহপাঠী, শিক্ষক ও শুভানুধ্যায়ীরা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে বাবলি আক্তার সাথী বলেন, এই সম্মাননা আমাকে সমাজ ও দেশের কল্যাণে আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা দেবে।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ, জুলাই বিপ্লবের স্মরণে বিশেষ আলোচনা এবং সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.