শনিবার | ৪ জুলাই, ২০২৬ | ২০ আষাঢ়, ১৪৩৩

শিরোনাম
শিক্ষামন্ত্রী ও বোর্ডের হস্তক্ষেপে পরীক্ষায় বসছে প্রতারণার শিকার ৮ শিক্ষার্থী,  আটক অফিস সহকারী বনপাড়া পৌরসভায় ৮ কোটি ৬৫ লাখ টাকার উন্নয়ন কাজের উদ্বোধন শিশুধর্ষণের মূল কারণ অবাধ পর্ণো ও নিয়ন্ত্রণহীন মাদক বোর্ডের হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষায় ফিরছে লালপুরের ৮ শিক্ষার্থী রূপপুর পারমাণবিকে পূর্ণাঙ্গ জরুরি ও অগ্নিনির্বাপণ মহড়া সফলভাবে সম্পন্ন বড়াইগ্রামে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করেছে বিভাগীয় গোয়েন্দা টিম বড়াইগ্রামে ৪টি নিষিদ্ধ চায়না রিং জাল উদ্ধার কারিগরি ত্রুটির কারণে লোডশেডিং- সংসদে বিদ্যুৎমন্ত্রী আহম্মেদপুর সাব জোনের এক দিনের আখ চাষী প্রশিক্ষণ-২০২৬ কর্মশালা প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুলের প্রতি কৃতজ্ঞতা

বড়াইগ্রামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

নিজস্ব প্রতিবেদক
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহষ্পতিবার বনপাড়া মডেল স্কুল মাঠে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন নাটোর- ৪ (গুরুদাসপুর- বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল আজিজ। পরে পুলিশ, আনসার-ভিডিপি ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষাক্ষার্থীরা কুচকাওয়াজ ও শারীরিক কসরৎ প্রদর্শন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস এবং সঞ্চালনা করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ রেজাউল করিম। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের জাহাঙ্গীর, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস ছালাম, উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ, নাটোর জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ এস. এম লুৎফর রহমান।

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বীরমুক্তিযোদ্ধা মো. আবুুল খায়ের ব্যাপারী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা আব্দুস সালাম, এবিএম ইকবাল হোসেন রাজু, বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ আফসার উদ্দিন, মোমিনুল হক ও মুক্তিযোদ্ধা সন্তান কামরুজ্জামান মাসুম প্রমুখ। এছাড়া দিবসের অন্যান্য কর্মসূচি মধ্যে ছিল সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তপধ্বনি ও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা।
মো. আশরাফুল ইসলাম

 

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.