| |

শিরোনাম
বাউয়েটে ‘সাইবার সিকিউরিটি ইন দ্য ডিজিটাল ইরা অ্যান্ড ফিউচার ক্যারিয়ার্স’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বড়াইগ্রামে সেচ্ছায় নারীস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন মিনতি রায় নিজ উদ্যোগে রাস্তা সংস্কার বিএনপি নেতার সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার সাংবাদিকদের সঙ্গে জেনাস স্যোসাল ডেভেলপমেন্ট অরগানাইজেশনের মতবিনিময় নাটোরের লালপুরে গাউছিয়া রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া খানকা শরীফের শুভ উদ্বোধন রাজশাহীতে বিপুল পরিমাণ মাদক, নগদ টাকাসহ দুই কারবারি গ্রেপ্তার বড়াইগ্রামে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ লালপুরে চালু হচ্ছে ‘ফিউচার মাইন্ড স্কুল’ বড়াইগ্রামে জমির বিক্রি না করায় বৃদ্ধকে হত্যা চেষ্টার অভিযোগ

বড়াইগ্রামে মোবাইল কোর্টে মৎস্য নিধনের ৩৭ নিষিদ্ধ জাল পুড়িয়ে বিনষ্ট 

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, মো. আশরাফুল ইসলাম

নাটোরের বড়াইগ্রাম উপজেলার চিনিডাঙ্গা বিলে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩৭ টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে বিনষ্ট করা হয়। যার আনুমানিক মূল্য এক লক্ষ ত্রিশ হাজার টাকা।

গোপনসুত্রে খবর পেয়ে বুধবার সেখানে অভিযান পরিচালনা করে জব্দকৃত মৎস্য নিধনের নিষিদ্ধ জালগুলো মোবাইল কোর্টে পুড়িয়ে ফেলা হয়। মোবাইল কোট পরিচালনা করেন বড়াইগ্রামের সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের জাহাঙ্গীর। সেখানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ মুরাদ হোসেন প্রামানিক, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আবু বক্কর সিদ্দিকী ও সহকারী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মোবাশ্বির হোসেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.