| |

শিরোনাম
নিজ উদ্যোগে রাস্তা সংস্কার বিএনপি নেতার সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার সাংবাদিকদের সঙ্গে জেনাস স্যোসাল ডেভেলপমেন্ট অরগানাইজেশনের মতবিনিময় নাটোরের লালপুরে গাউছিয়া রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া খানকা শরীফের শুভ উদ্বোধন রাজশাহীতে বিপুল পরিমাণ মাদক, নগদ টাকাসহ দুই কারবারি গ্রেপ্তার বড়াইগ্রামে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ লালপুরে চালু হচ্ছে ‘ফিউচার মাইন্ড স্কুল’ বড়াইগ্রামে জমির বিক্রি না করায় বৃদ্ধকে হত্যা চেষ্টার অভিযোগ শীতের পরশে জেগে উঠছে খেজুরগাছ, লালপুরে গুড়ে ৬৪ কোটি টাকার সম্ভাবনা লালপুরে বাড়ি-দোকানে হামলা, বৃদ্ধাকে কুপিয়ে ১৭ লাখ টাকা লুটের অভিযোগ

নিজ উদ্যোগে রাস্তা সংস্কার বিএনপি নেতার

নিজস্ব প্রতিবেদক:

ভাঙাচোরা রাস্তা, চলাচলে চরম দুর্ভোগ-দীর্ঘদিনের এ ভোগান্তি কমাতে সরকারি উদ্যোগের অপেক্ষায় না থেকে নিজেই এগিয়ে এলেন বিএনপি নেতা রবিউল ইসলাম রবি। নাটোরের লালপুরে রাবিশ ও আগলা ইট দিয়ে রাস্তা সংস্কার করে স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের দুর্ভোগ কমানোর উদ্যোগ নিয়েছেন তিনি।

শনিবার (২৪ অক্টোবর ২০২৬) উপজেলার ১ নম্বর লালপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের টুনিপাড়া এলাকায় এ সংস্কারকাজ করা হয়। ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবির অর্থায়ন ও সহযোগিতায় রাস্তার ভাঙাচোরা অংশে রাবিশ ও আগলা ইট ফেলে চলাচলের উপযোগী করার উদ্যোগ নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, টুনিপাড়া এলাকার রাস্তাটির বেহাল অবস্থার কারণে দীর্ঘদিন ধরে চলাচলে ভোগান্তিতে পড়ছিলেন স্থানীয় বাসিন্দারা। রাস্তার খানাখন্দ ও অসমতল অংশ দিয়ে চলাচল করতে গিয়ে তাদের নানা সমস্যার মুখে পড়তে হচ্ছিল। এমন পরিস্থিতিতে মানুষের দুর্ভোগ লাঘবে ব্যক্তিগত উদ্যোগে রাস্তা সংস্কারে এগিয়ে আসেন বিএনপি নেতা রবি।

এ ব্যাপারে রবিউল ইসলাম রবি বলেন, এলাকার মানুষের চলাচলের দুর্ভোগের কথা বিবেচনা করেই আমি ব্যক্তিগত উদ্যোগে রাস্তা সংস্কারের কাজে সহযোগিতা করেছি। মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। এলাকার মানুষ যেন স্বাভাবিকভাবে চলাচল করতে পারেন, সেটাই আমার উদ্দেশ্য। সামর্থ্য অনুযায়ী ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করতে চাই।

রবিউল ইসলাম রবি ১ নম্বর লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। এ ছাড়া তিনি লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য, উপজেলা যুবদলের সাবেক সদস্য এবং লালপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

স্থানীয় পর্যায়ে এ ধরনের উদ্যোগে সাময়িকভাবে যোগাযোগের দুর্ভোগ কমতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে দীর্ঘমেয়াদে ভোগান্তি দূর করতে রাস্তাটির টেকসই সংস্কার ও নিয়মিত রক্ষণাবেক্ষণ প্রয়োজন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.