বুধবার | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ১২ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
নাটোরে জিয়া মঞ্চের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আখের অভাবে বন্ধ হলো নর্থ বেঙ্গল সুগার মিলে আখ মাড়াই সরকারি জমিতে থেকে অবৈধ ভবন উচ্ছেদ করল প্রশাসন নরনেসুমিতে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন সম্পূর্ণ সভাপতি মানিক, সম্পাদক পিন্টু প্রান্তিক কৃষকদের মাঝে কীটনাশক স্প্রে মেশিন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ মাদকমুক্ত সমাজ গড়তে হবে,মাদকাসক্ত কাউকে ছাড় দেওয়া হবে না —— নব নির্বাচিত আব্দুল আজিজ এমপি আমার সাথে দেখা করবে না সমস্যা আছে” রেজাল্টের পর শিক্ষার্থীর আত্নহনন, শিক্ষকের স্কিনশর্ট ভাইরাল একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন একুশের চেতনায় গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার অঙ্গীকার-প্রধানমন্ত্রী মাহে রমজানকে স্বাগত জানিয়ে লালপুরে জামায়াতের শোভাযাত্রা

সহকারী জজ হলেন সাবরিনা তাবাসসুম

নিজস্ব প্রতিবেদক।।
নাটোরের লালপুরের কৃতী সন্তান সাবরিনা তাবাসসুম সহকারী জজ হিসেবে গাজিপুর জেলা ও দায়রা জজ আদালতে যোগদান করেছেন।
উপজেলার নবীনগর গ্রামে ১৯৯৪ সালের ২১ নভেম্বর জন্মগ্রহণ করেন মোসা. সাবরিনা তাবাসসুম। পিতা মো. সাইফুল ইসলাম, নাটোর জজ কোর্টের আইনজীবী এবং মাতা উম্মে হাবিবা খানম, প্রধান শিক্ষক, কাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্বামী শেখ মো. হাবিবুল্লাহ, ঢাকা জজ কোর্ট ও হাই কোর্টে আইন পেশায় নিয়োজিত রয়েছেন।
তিনি নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিইসি, লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০০৯ সালে এসএসসি, লালপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) ও ২০১৬ সালে এলএলএম ডিগ্রি অর্জন করেন। তিনি ২০১৮ সালে ঢাকা জজ কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভূক্ত হন।
তিনি মাস্টার্স সম্পন্নের পর কুমিল্লার ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন। ২০১৮-২০২১ সাল পর্যন্ত ঢাকার ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ আইন বিভাগের প্রভাষক হিসেবে চাকুরি করেন। তিনি ১৩তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় উত্তীর্ণ হন। ২০২১ সালের ১ ডিসেম্বর গাজিপুর জেলা ও দায়রা জজ আদালতে সহকারী জজ হিসেবে যোগদান করেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.