মঙ্গলবার | ১৪ এপ্রিল, ২০২৬ | ১ বৈশাখ, ১৪৩৩

শিরোনাম
ইলিশ নেই, সরপুঁটি আছে স্যার ! অপরাধ দমনে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না-পুতুল কলেজ শিক্ষকের কাছে ডাকযোগে কাফনের কাপড়, তদন্তে পুলিশ বড়াইগ্রামে জিন্নাহ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন ১২ এপ্রিল বিশ্ব পথশিশু দিবস: বিশ্ব পথশিশু দিবস ও শিশুকল্যাণে লিডো-র ভূমিকা একটি আনন্দময় শিক্ষা ভাবনা বাস্তবায়ন করা সময়ের দাবি ঈশ্বরদী ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত লালপুরে অপরাধ দমনে পুলিশের সাঁড়াশি অভিযান- গ্রেপ্তার ৬ জন, ভ্রাম্যমাণ আদালতে সাজা বড়াইগ্রামের ধানাইদহে ৭১’র ১১ এপ্রিলে ঘটে নারকীয় হত্যাকান্ড ও প্রতিরোধ যুদ্ধ উধনপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

নাটোরে জিয়া মঞ্চের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন

নিজস্ব প্রতিবেদক।। নাটোর জেলা জিয়া মঞ্চের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় জিয়া মঞ্চের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক মোঃ ফয়েজ উল্লাহ ইকবাল এই কমিটির অনুমোদন দেন ।
নতুন অনুমোদিত কমিটিতে মোঃ মুক্তারুজ্জামান-কে আহ্বায়ক এবং মোঃ আবু সাঈদ-কে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া কমিটিতে ৩১ জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা গেছে।
কমিটির সদস্যরা হলেন সিনিয়র যুগ্ম আহবায়ক মিলন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক সানজিদা নূর পুনম, মোঃ সোহানুর রহমান, আবিদ মহিউদ্দিন হাদি, মোঃ আব্দুল আজিজ মজুমদার, মোঃ আতিকুল ইসলাম রানা, কাজী মোঃ মোসাদ্দেক, মোঃ আকরাম হোসেন ডলার, মো: বুলেট খান, মোঃ কামরুজ্জামান মাসুম, মোঃ সাকিউল আলম শোভন, মোঃ রিফাত হোসেন, মোঃ মাসুম ইসলাম সুরুজ, সোহেল রানা সরদার, মোছাঃ সাজেদা খাতুন, সদস্য আবু সাইম চৌধুরী বাবু, মোঃ আতাউর রহমান জিন্নাহ, মোঃ ওয়াহিদ মুরাদ লাবু, মোঃ মারুফ আহম্মেদ শাওন, মোঃ ইমরান আলী, মোঃ আল শাহরিয়ার অলি, মোঃ রবিউল ইসলাম, মোঃ নয়ন ইসলাম, মোঃ নাঈমুর রহমান দুর্জয়, মোঃ নয়ন ইসলাম, মোঃ আরিফুল ইসলাম আরিফ, মোঃ খায়রুল ইসলাম, মোঃ ইমন আলী ও মোঃ আসলাম সরকার।

সূত্রে জানা যায়, সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল , তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী এবং জেলা পর্যায়ে জিয়া মঞ্চের কার্যক্রম বেগবান করার লক্ষ্যে এই আহ্বায়ক কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তারা জানান, নাটোর জেলায় সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণ, নতুন সদস্য সংগ্রহ এবং বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মসূচি বাস্তবায়নে এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
জেলা জিয়া মঞ্চের নেতাকর্মীদের মধ্যে নতুন কমিটি ঘোষণাকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, এই কমিটির মাধ্যমে নাটোরে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

সম্পাদনায়: আ.স/নিজস্ব প্রতিবেদক- ২৪.০২.২০২৬

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.