বুধবার | ১২ আগস্ট, ২০২৬ | ২৮ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
বড়াইগ্রামে এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৭৮ জন জিপিএ-৫ পেয়েছে গ্যাস বিস্ফোরণে স্বামী, স্ত্রী ও ছেলের মৃত্যু, লাশ আনার টাকা দিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে প্রতিমন্ত্রীর পুতুলের মধ্যাহ্নভোজ জনগণের কল্যাণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে পরীক্ষার ফল জানা হলো না মারুফের দুই মাদ্রাসার ফলাফল শুন্য, গড় পাশের হার ৪৬ ভাগ পড়াশুনার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-প্রতিমন্ত্রী পুতুল সাবেক প্রতিমন্ত্রী পটলের ১০ম মৃত্যুবার্ষিকী আজ ২০ জন শিক্ষক কর্মচারীর ২০ জন শিক্ষার্থী, শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য বকের মায়াজালে প্রাণ গেল ছোট্ট বাধনের

ভেজাল বিরোধী অভিযানে জরিমানা

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুর ও বড়াইগ্রামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভেজাল বিরোধী অভিযানে ১ লাখ ৫৫ পঞ্চান্ন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি ২০২৪) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নাটোর জেলা শাখার সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীরের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় প্রশাসনিক ব্যবস্থায় লালপুর উপজেলার ওয়ালিয়া বাজারে সেলিমের গুড় আড়তের স্বত্বাধিকারী সেলিমকে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের অপরাধে ৪৩ ধারায় ৩৫ হাজার টাকা, দিলারুল গুড় আড়তের দিলারুলকে ২০ হাজার টাকা, তছলিম গুড় আড়তের তছলিমকে ৫ হাজার টাকা, তালেব গুড় আড়তের তালেবকে ২০ হাজার টাকা, তয়জান গুড় আড়তের মো. জুলহাস আলীকে ৫০ হাজার টাকা, রহমান বেকারীর রহমানকে ৫ হাজার টাকা, চৌধুরী ফুডসের মোছাব্বির হোসেন চৌধুরীকে ৫ হাজার টাকা এবং বড়াইগ্রাম উপজেলার ভবানীপুর বাজারের ইসমাইলের গুড় আড়তের ইসমাইলকে পণ্যের মোড়ক ইত্যাদি যথাযথ ব্যবহার না করার অপরাধে ৩৭ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এর পাশাপাশি সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়। র‌্যাব-৫ রাজশাহী, নাটোর সিপিসি-২ এর সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.