| |

শিরোনাম
জামায়াতের লালপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী ঘোষণা  যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৭ বড়াইগ্রামে বনপাড়া কলেজের ছয় শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ৭ লক্ষাধিক জাল টাকাসহ জাল টাকা ব্যবসায়ী গ্রেপ্তার  বনপাড়া সেন্ট যোসেফস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞানমেলা পরিদর্শন করলেন ডিসি বড়াইগ্রামে সাবেক আ’লীগ নেতা অধ্যক্ষ আব্দুর রাজ্জাক আটক আমরা অত্যন্ত চমৎকার একটা লালপুর গড়ার দিকে এগোচ্ছি: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল  হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বড়াইগ্রামে জোরপূর্বক জমি দখল ও দোকানে তালা লাগানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন বাউয়েটে ৬ষ্ঠ কোয়ালিটি অ্যাসিউরেন্স কমিটির সভা অনুষ্ঠিত

অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাত দল নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।
সোমবার (১ জুলাই ২০২৪) ভোরে উপজেলার ২নং ঈশ্বরদী ইউনিয়নের গৌরীপুর (পূর্বপাড়া) গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে হাজী মো. সানাউল্লাহর (৭০) বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও ক্ষতিগ্রস্থের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার ভোর রাতে বাড়ির পাশে থাকা গাছ বেয়ে দেওয়াল টপকে অজ্ঞাতনামা ৭/৮ জন মুখোশধারী বাড়ির ভেতরে ঢোকে। রান্না ঘারের দরজা ভেঙ্গে রুমের ভিতরে ঢুকে দেশীয় তৈরি অস্ত্রের মুখে হাজী মো. সানাউল্লাহ ও তাঁর স্ত্রীকে জিম্মি করে ডাকাতরা আলমারি, সোকেচ ও ওয়ারড্রপ ভেঙ্গে নগদ সাড়ে ৭ লাখ টাকা, সাত ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে যায়। সংবাদ পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থ পরিদর্শন করে।
হাজী সানাউল্লাহর জামাই পাবনা এ্যাডওয়ার্ড কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মো. আমজাদ হোসেন জানান, বাড়িতে পরিবারের অন্য কোন সদস্য না থাকায় তার শশুর ও শাশুড়িকে অস্ত্রের মুখে জিম্মি করে রুমের আলমারি, সোকেচ, ওয়ারড্রপ ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণলংকার লুট করে নিয়ে গেছে ডাকাতরা।
হাজী সানাউল্লাহ জানান, রাত দুইটার দিকে রান্না ঘরের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে ডাকাত দলের সদস্যরা। দুইজন আগ্নেয়াস্ত্রধারী ডাকাত দলের সদস্য তাঁকে জিম্মি করে কোরবানীর গরু ও ছাগল বিক্রির টাকাসহ মোট সাড়ে ৭ লাখ টাকা ও স্ত্রীর ব্যবহৃত ৭ ভরি স্বর্ণালংকার নিয়ে বাড়ির মেইন গেট ভেঙ্গে পালিয়ে যায়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ জানান, এ ঘটনায় হাজী সানাউল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে লালপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.