| |

শিরোনাম
ওসি শফিকুলের সাফল্য: ৭ মাস ২৩ দিনে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮১২   কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষে মতি মিয়া ফাউন্ডেশনের সাফল্য আনন্দ-শিক্ষা ও মানবিকতার পাঠ নিয়ে ব্যতিক্রমী শিক্ষা সফর ব্যবসায়ীদের জন্য ১২শ শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন প্রতিমন্ত্রী পুতুল বড়াইগ্রামে ধানক্ষেত থেকে অচেতন অবস্থায় রাবি শিক্ষার্থী উদ্ধার লালপুরে প্রতারণার নিত্যনতুন ফাঁদ, মূল টার্গেট প্রবাসীরা লালপুরে আ.লীগ ও যুবলীগের চার নেতাকর্মী গ্রেপ্তার পদ্মা কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক জিয়ার জন্মদিনে শুভেচ্ছা ও তারুণ্যের প্রত্যাশা নোঙর আন্তর্জাতিক সাহিত্য উৎসবে দেশি-বিদেশি কবিদের মিলন মেলা

ওসি শফিকুলের সাফল্য: ৭ মাস ২৩ দিনে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮১২  

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের লালপুর থানায় গত ৭ মাস ২৩ দিনে বিভিন্ন অপরাধে ৮১২ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। যার মধ্যে ইমো-হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার আইডি নিয়ন্ত্রণে নিয়ে অনলাইন প্রতারণা এবং অনলাইন জুয়া মামলায় গ্রেপ্তার ১২২ জন।

২০২৬ সালের ১ এপ্রিল থেকে ২০২৬ সালের ২৪ নভেম্বর পর্যন্ত পরিচালিত অভিযানে পেশাদার ডাকাত, দস্যু, মাদক কারবারি, ইমো-হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার এবং অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রতারক চক্র, অনলাইন জুয়া, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যা, ডাকাতি, ধর্ষণ ও চুরিসহ বিভিন্ন মামলার রহস্য উদ্‌ঘাটনের পাশাপাশি বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে মো. শফিকুল ইসলাম পলাশের যোগদানের পর তাঁর নেতৃত্বে থানা-পুলিশের পরিচালিত অভিযানে এসব সাফল্য এসেছে বলে জানানো হয়েছে।

গ্রেপ্তারের পরিসংখ্যানে দেখা যায়, সর্বমোট গ্রেপ্তার ৮১২ জন। এর মধ্যে রয়েছে, ডাকাতি ও দস্যুতা মামলা রুজু হয়েছে ৭ টি। এতে গ্রেপ্তার হয়েছে ২৫ জন পেশাদার ডাকাত। উদ্ধার হয়েছে, ৩০০ কেজি তামার তার, রেজি. বিহীন মিনি পিকাপ গাড়ি ১ টি, ব্যাটারি চালিত চার্জার ভ্যান ১ টি, নগদ ২ লাখ ২০ হাজার টাকা।

মাদক উদ্ধারজনিত মামলা হয়েছে ৬৭ টি। মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে ১০৬ জন। মামলায় উদ্ধার হয়েছে, ইয়াবা- ২ হাজার ৫৮৭ পিচ, হেরোইন-৫৪১ গ্রাম, গাঁজা- ১৬ কেজি ৪৫৪ গ্রাম, চোলায় মদ- ৩১ লিটার, ট্যাপেন্টাডল ট্যাবলেট-১৯ পিচ ও ফেয়ারডিল- ১০ বোতল। মাদক পরিবহন এবং মাদক বিক্রয়লব্ধ অর্থ জব্দ করা হয়েছে, অটো ভ্যান- ১ টি, মোটরসাইকেল- ১৩ টি, মোবাইল ফোন- ২৭ টি, নগদ ২ লাখ ১৭ হাজার ১০৭ টাকা।

ইমো- হোয়াটসঅ্যাপ- মেসেঞ্জার আইডি নিয়ন্ত্রণে নিয়ে অনলাইন প্রতারণা সংক্রান্ত সাইবার সুরক্ষা আইনে ৩৪ টি মামলায় গ্রেপ্তার ৯৩ জন। উদ্ধারকৃত আলামত এন্ড্রয়েড মোবাইল ফোন-১২৬ টি, মোবাইল সিম কার্ড-১০৬ টি, মোটরসাইকেল -১০ টি, নগদ টাকা-৭১ হাজার টাকা জব্দ করা হয়েছে।

অনলাইন জুয়াসহ জুয়া আইনে মামলা হয়েছে ৭ টি মামলায় গ্রেপ্তার হয়েছে ২৯ জন। জব্দকৃত আলামত এন্ড্রয়েড মোবাইল ফোন-২১ টি, তাস- ৬ প্যাকেট, নগদ- ২৩ হাজার ৯৩০ টাকা।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মোট মামলা হয়েছে ১১ টি মামলায় গ্রেপ্তার ২৬ জন। উদ্ধারকৃত আলামত এসকেভেটর মেশিন- ১ টি, ড্রাম ট্রাক- ১০ টি, ট্রাক্টর-৫ টি, ট্রলি গাড়ি- ২টি জব্দ করা হয়েছে।

অস্ত্র আইনে মামলা হয়েছে ৩ টি। মামলায় গ্রেপ্তার ৭ জন। উদ্ধারকৃত আলামত বিদেশি পিস্তল ২ টি, পিস্তলের গুলি-১৬ রাউন্ড, ম্যাগাজিন- ২ টি, অত্যাধুনিক ধারালো চাকু- ৩ টি, এন্ড্রয়েড মোবাইল ফোন ২ টি, প্রাইভেট কার ১ টি ও মোটরসাইকেল- ১ টি।

চুরি ১৬ টি মামলায় চোর গ্রেপ্তার ৩৭ জন। উদ্ধারকৃত চোরাই মাল আরএফএল পাইপ- ৪ টি, বাইসাইকেল ৩ টি, মোটরসাইকেল- ২ টি, পানির পাম্প- ৪ টি, অটো ভ্যান- ৩ টি, তামার তার- ৫ কেজি ও নগদ- ৩৭ হাজার টাকা।

এ ছাড়া হারানো মোবাইল জিডি মূলে উদ্ধার হয়েছে ২৭ টি। গ্রেপ্তারি পরোয়ানা আসামী গ্রেপ্তার হয়েছে- ২০৪ জন, এরমধ্যে সাজাপ্রাপ্ত ৩৩ জন। ফৌজদারী কার্যবিধি ১৫১ ধারায় গ্রেপ্তার হয়েছে মোট- ৩৫ জন এবং অন্যান্য নিয়মিত মামলায় গ্রেপ্তার ২৫০ জন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.