
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, মো: আশরাফ’ল ইসলাম(এমবিএ মার্কেটিং)
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধনী দিনে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস এবং সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ বিভাগের ভেটেরিনারী সার্জন ডাঃ রোকন উজ-জামান। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. নূরে আলম সিদ্দিকী। এছাড়া সেখানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মুরাদ হোসেন, উপজেলা ইউসিসিএ লিঃ এর চেয়ারম্যান মো. জামাল উদ্দিন আলী, জোয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর, বিএনপি নেতা আব্দুস সালাম মোল্লা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইমদাদুল হক প্রমুখ। সভায় বক্তাগণ প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি, উদ্যোক্তা সৃষ্টি এবং প্রাণিজ পণ্য রপ্তানির সম্ভাবনা তুলে ধরেন।
সভায় সাংবাদিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রাণিসম্পদ দপ্তরের সংশ্লিষ্ট হাঁস-মুরগী, গবাদি পশু পালনকারী খামারিরা উপস্থিত ছিলেন। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত পালিত হবে।