শুক্রবার | ৭ আগস্ট, ২০২৬ | ২৩ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
বড়াইগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত পরীক্ষা নিয়ে শঙ্কা কাটেনি প্রতারণার শিকার সেই ৮ শিক্ষার্থীর সড়ক দূর্ঘটনায় প্রাণগেলো শ্রমিকের বড়াইগ্রামে নিষিদ্ধ ৮০টি চায়না রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মা পাখিটা জুলাই বিপ্লবে অঙ্গহারানো জীবিত শহীদী বাস্তবতায় লালপুরে হিন্দু পরিবারের কাছে চাঁদা দাবি সেভেন স্টারের, তদন্তে পুলিশ, পাশে রাজনৈতিক নেতারা বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটি জংশন, ডিডিপি, গুরুআশ্রমের কবিতাপাঠ, সুরের মেলা ও গুনিজন সংবর্ধনা অনুষ্ঠিত লালপুরে ‘স্মার্ট শিক্ষক ও স্মার্ট শ্রেণিকক্ষ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠি

লালপুরে ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জানুয়ারি ২০২৪) উপজেলার শহীদ মমতাজ উদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ৫৮ নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) দ্বিতীয় বারের মতো নির্বাচিত সংসদ সদস্য, নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসাহাক আলীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আরাফাত আমান আজিজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, মহিলা ভাইস চেয়ারম্যান লাবনী সুলতানা, গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা, উপজেলা একাডেমিক সুপারভাইজার সা’দ আহমাদ শিবলী প্রমুখ।
এ সময় উপজেলার ৯২টি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সুপারিনটেনডেন্ট), ক্রীড়া শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.