রবিবার | ১৯ এপ্রিল, ২০২৬ | ৬ বৈশাখ, ১৪৩৩

শিরোনাম
জীবিত থাকতেই অবসর ও কল্যাণ তহবিলের টাকা চাইলেন প্রধান শিক্ষক নির্মাণাধীন পাওয়ার গ্রিড উপকেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতির রহস্য উদঘাটন, ডাকাতদলের ১৩ সদস্যকে গ্রেপ্তার গুরুদাসপুরে আইনজীবীর বিরুদ্ধে সরকারি রাস্তা জবরদখলের অভিযোগ পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু বড়াইগ্রামে ডাকাতির ঘটনায় ১৩ জন আটক, ট্রাকসহ লুন্ঠিত ইলেকট্রিক ব্যাটারি উদ্ধার চার মাস পর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা শিবির একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান জেলা শিবির সভাপতি জাহিদ হাসান পদ্মার পাঙ্গাস বিক্রি হলো ২০ হাজার টাকায় লালপুরে তাপমাত্রা ৩৮ ডিগ্রি মৃদু তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন বড়াইগ্রামে কৃষকদের মাঝে বিনামূল্যে এয়ার ফ্লো মেশিন বিতরণ

শিক্ষিকার ওপর হামলার বিচার দাবিতে প্রতিবাদ সমাবেশ

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে কল্পনা রানী সাহা (৬৪) নামে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষিকার ওপর দুর্বৃত্তদের হামলার বিচার দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুলাই ২০২৪) লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। ওই শিক্ষিকা ওই নারী উপজেলার উত্তর লালপুর (পুরাতন বাজার) গ্রামের ঢাকা জজ কোর্টের সিনিয়র আইনজীবি বীরেন্দ্রনাথ সাহার (৭৩) স্ত্রী। তিনি লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক হিসেবে অবসর গ্রহণ করেছেন।
এতে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক তপন কুমার সাহা, সহকারি প্রধান শিক্ষক ওসমান গনি পিপুল, কলেজের প্রভাষক মো. কায়কোবাদ, সহকারি শিক্ষক সামসুর রহমান প্রমুখ। এ সময় ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান বক্তরা।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, এ ঘটনায় আহতের স্বামী বীরেন্দ্রনাথ সাহা বাদি হয়ে থানায় মামলা করেছেন। পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।


উল্লেখ্য, দুর্বৃত্তরা গত ৯ জুলাই ভোর সাড়ে ৫ টার দিকে তাঁর স্ত্রী স্ত্রী কল্পনা রানী সাহা বসতবাড়ির ভেতর উঠানে ঝাড়ু দেওয়াকালে পেছনের প্রাচীর টপকে বাড়িতে ঢোকে পড়ে। এ বিষয় জিজ্ঞাসা করলে পূর্ব-পরিকল্পিতভাবে তাদের হাতে থাকা চাপাতি দিয়ে হত্যার উদ্দেশ্যে কল্পনা রানী সাহার মাথার ডানপাশে, উপরে, বাম পাশে ও পিছন পাশে কুপিয়ে রক্তাক্ত গুরুতর জখম করে। বাম হাত দিয়ে ঠেকানোর সময় বাম হাতের কবজির উপরে লেঘে রক্তাক্ত জখম হয়। এরপর এলোপাথারীভাবে কিল, ঘুষি ও লাথি মেরে সমস্ত শরীরে ছিলাফোলা ও কালোশিরা জখম করে। এ সময় স্ত্রী কল্পনা রানী সাহা ডাক-চিৎকার করলে পালিয়ে যায়। স্থানীয় লোকজন এসে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক আহতের মাথায় মোট ১০টি সেলাই ও হাতে ২টি সেলাই দিয়ে হাসপাতালে ভর্তি করেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.