
নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরে এসএসসি পরীক্ষা উপলক্ষে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা ও নির্বাচনী পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর ২০২৬) লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এতে প্রধান অতিথি ছিলেন লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও লালপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনার রশিদ পাপ্পু।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ তপন কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও মঞ্জিল পুকুর কৃষি, কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ওয়ালিউল ইসলাম কিরণ, মাজার শরীফ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট উইমেন্স কলেজের অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি, প্রতিষ্ঠানের অভিভাবক সদস্য ও মোহরকয়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক সুলতানুজ্জামান টিপু, শিক্ষক প্রতিনিধি মহিউদ্দিন লুলু প্রমুখ। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে হারুনার রশিদ পাপ্পু বলেন, সন্তানদের সাফল্যে মায়ের ভূমিকা সবচেয়ে বেশি। সেজন্য মেয়েদের দিকে সবসময় নজর রাখতে হবে। তাদের চলাফেরা সম্পর্কে সতর্ক দৃষ্টি থাকতে হবে। তাহলে মেয়েরা আর বিপথগামী হতে পারবে না।