মঙ্গলবার | ২১ এপ্রিল, ২০২৬ | ৮ বৈশাখ, ১৪৩৩

শিরোনাম
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন নাটোরের সানজিদা ইসলাম তুলি ও আন্না মিনজ ২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে লালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন লালপুরে সক্রিয় সাইবার প্রতারণা চক্রের ৫ সদস্য আটক, কারাগারে প্রেরণ জীবিত থাকতেই অবসর ও কল্যাণ তহবিলের টাকা চাইলেন প্রধান শিক্ষক নির্মাণাধীন পাওয়ার গ্রিড উপকেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতির রহস্য উদঘাটন, ডাকাতদলের ১৩ সদস্যকে গ্রেপ্তার গুরুদাসপুরে আইনজীবীর বিরুদ্ধে সরকারি রাস্তা জবরদখলের অভিযোগ পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু বড়াইগ্রামে ডাকাতির ঘটনায় ১৩ জন আটক, ট্রাকসহ লুন্ঠিত ইলেকট্রিক ব্যাটারি উদ্ধার চার মাস পর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা

লালপুরের মেয়ে মৌমিতা বাংলাদেশ নারী ফুটবল দলে

নিজস্ব প্রতিবেদক ।।

নাটোরের লালপুরের মেয়ে মৌমিতা খাতুন নেপালে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশীপে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৬ ফুটবল দলে ডাক পেয়েছেন।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি২০২৪) বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার। মৌমিতা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মোমিনুল ইসলামের মেয়ে এবং লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। সে বর্তমানে সাফ চ্যাম্পিয়নশীপে খেলতে নেপালে অবস্থান করছে। আগামী ২ মার্চ বিকেল ৩ টায় স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।
এবিষয়ে লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক পলাশ বলেন, মৌমিতার পিতা ইটের ভাটায় কাজ করেন এবং ভালো ফুটবলার ছিলেন । ফুটবলের প্রতি ভালোবাসা থেকেই তার মেয়েকে ছোটবেলা থেকেই  নিজেই ফুটবল খেলায় অনুপ্রেরণা জুগিয়েছেন । মৌমিতা  বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুনামেন্টে উপজেলা ও জেলা পর্যায়ে সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছিল। এছাড়া বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর ফুটবল দলে খেলছেন।

মৌমিতার পিতা মোমিনুল ইসলাম বলেন, ছোটবেলা থেকেই ফুটবল খেলার প্রতি তার অন্যরকমআগ্রহ ছিল। আমারও ইচ্ছে ছিল মেয়ে একসময় লাল সবুজের জার্সিতে খেলবে। অবশেষে  নেপালে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশীপ অনূর্ধ্ব -১৬ তে বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পেয়েছে মৌমিতা। এতে পিতা হিসেবে আমার স্বপ্ন পূরণ হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার বলেন, লালপুরের মেয়ের এমন অর্জনে আমরা গর্বিত। তার জন্য অনেক শুভ কামনা থাকলো। এবং মৌমিতার পারিবারিক অবস্থার খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.