শনিবার | ১৪ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২

শিরোনাম
লালপুরে জামায়াতের ইফতার মাহফিল ‘ঢাকাস্থ নাটোর জেলা সমিতি’র নতুন কমিটি গঠন বড়াইগ্রাম উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ‘প্রতিটি উন্নয়ন আমি মাথায় করে আপনাদের জন্য নিয়ে আসবো’-প্রতিমন্ত্রী পুতুল বড়াইগ্রামে মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার বাঘায় সিএনজি ও ভটভটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ রূপপুর এনপিপি দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী লালপুরে জ্বালানি তেল ও এলপিজি গ্যাস ন্যায্যমূল্যে সরবরাহে বাজার তদারকি জোরদার বাংলাদেশ প্রেসক্লাবের রাজশাহী বিভাগীয় কমিটি গঠন, সভাপতি ইমাম হাসান, সাধারণ সম্পাদক হাফিজ বগুড়ায় সাংবাদিক আব্দুল হালিম স্মরণে স্মরণসভা ও ইফতার

প্রতিবন্ধী শিশুদের কোরআন তেলওয়াত ও ইসলামী সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত

সিমানুর রহমান (নিজস্ব প্রতিবেদক):
গত ৭ মার্চ, ২০২৪ অবাক বাংলাদেশ লিমিটেড এর উদ্যোগে রাজশাহী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধী শিশুদের অংশ গ্রহনে রাজশাহী বিভাগীয় কোরআন তেলওয়াত ও ইসলামী সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার রাজশাহী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রীন বাংলাদেশ ডেভেলপারের চেয়ারম্যান ও নওগাঁ জেলা কল্যাণ সমিতির সভাপতি শওকত আকবর। বিশেষ অতিথি ছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ এম.এ.সি.পি (আমেরিকা) ডা: রকিবুল হাসান রাশেদ ও নন্দন সাহিত্য একাডেমী ও শিশু ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান সাইদুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুন নাহার আভা। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন সহকারি শিক্ষক কামাল হোসেন।

উল্লেখ্য, রাজশাহী বিভাগের বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যালয়ের মোট ১০২ জন বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধী শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ গ্রহন করে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.