| |

লালপুরে রেলসেতুর নিচে মিলল যুবকের মরদেহ

নিজস্ব প্রতিবেদক :
নাটোরের লালপুরে রেলসেতুর নিচ থেকে মো. আশিক আলী (২৮) নামের এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সে উপজেলার গোপালপুর পৌর এলাকার বৈদ্যনাথপুর মহল্লার মহাসিন আলীর ছেলে। মঙ্গলবার (২৬ মে ২০২৬) সকালে আজিমনগর রেলস্টেশন ও ঈশ্বরদী বাইপাস স্টেশনের মধ্যবর্তী পাটিকাবাড়ি রেলসেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা জানান, আশিক বুদ্ধিপ্রতিবন্ধী ছিলেন এবং প্রায়ই বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রেলসেতুর নিচে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী রেলওয়ে পুলিশকে খবর দেয়। পরে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেনের ধাক্কায় ওই যুবকের মৃত্যু হয়েছে। তবে প্রকৃত কারণ নিশ্চিত হতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.