| |

শিরোনাম
জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ও বিশ্ব বাস্তবতা স্মার্টফোনে ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ের সুবিধা আকামার মেয়াদ বাড়ানোর কথা বলে অর্থ হাতিয়ে নেয় প্রতারক চক্র অটোরিক্সার সংখ্যা যখন প্রয়োজনের চেয়ে বেশি! জবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুলের সঙ্গে এলিট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ ‘শিক্ষার্থীদের পরিশ্রমী, সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে –নাটোর জেলা প্রশাসক সুমনী আক্তার কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে ১২২ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা বড়াইগ্রামে মোবাইল কোর্টে মৎস্য নিধনের ৩৭ নিষিদ্ধ জাল পুড়িয়ে বিনষ্ট  শিক্ষার্থীদের নিরাপদ খাদ্য গ্রহনে উদ্বুদ্ধ করতে সচেতনতা সভা

জাতীয় ভোক্তা-অধিকারের বাজার তদারকি অভিযানে জরিমানা

লালপুর (নাটোর) প্রতিনিধি :
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযানে ১ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে ২০২৪) লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীর অভিযান পরিচালনা করে জরিমানা আরোপ ও আদায় করেন।
সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীর জানান,
বৃহস্পতিবার পরিচালিত অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় প্রশাসনিক ব্যবস্থায় লালপুর উপজেলার অমৃতপাড়া বাজার এলাকার লতিফের গুড় আড়তের স্বত্বাধিকারী মো. লতিফকে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের অপরাধে ৪৩ ধারায় ২৫ হাজার টাকা, লালপুর বাজার এলাকার শ্রাবণী আইসক্রিমের স্বত্বাধিকারী মো. কোরবান আলীকে পণ্যের নকল প্রস্তুত বা উৎপাদনের অপরাধে ৫০ ধারায় ৮০ হাজার টাকা, গোপালপুর বাজার এলাকার জিহাদ দইঘরের স্বত্বাধিকারী রওশন আলমকে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের অপরাধে ৪৩ ধারায় ২৫ হাজার টাকা, ওয়ালিয়া বাজার এলাকার চৌধুরী ফুডের স্বত্বাধিকারী মোবাশির উদ্দিন চৌধুরীকে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের অপরাধে ৪৩ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া বাগাতিপাড়া উপজেলার নূরপুর চকপাড়া এলাকার বিপ্লব ফ্যাক্টরির স্বত্বাধিকারী বিপ্লবকে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের অপরাধে ৪৩ ধারায় ৪ হাজার টাকা, কাজিরচক মালঞ্চি বাজার এলাকার তুবা বেকারির স্বত্বাধিকারী মো. আফসার আলীকে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের অপরাধে ৪৩ ধারায় ৪ হাজার টাকা জরিমানা করেন। সর্বমোট ১ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
সহকারী পরিচালক আরও জানান, অভিযানের পাশাপাশি সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়। র‌্যাব-৫ এর নাটোর জেলার সিপিসি-২ এর সহায়তায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.