| |

শিরোনাম
লালপুর বাজার মোবাইল সমিতির কমিটি গঠন চাকরির পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হলো না মনোয়ারের, ছিনতাইকারী কেড়ে নিল প্রাণ চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ায় মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৪ লালপুরে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা ওসি শফিকুলের সাফল্য: ৭ মাস ২৩ দিনে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮১২   কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষে মতি মিয়া ফাউন্ডেশনের সাফল্য আনন্দ-শিক্ষা ও মানবিকতার পাঠ নিয়ে ব্যতিক্রমী শিক্ষা সফর ব্যবসায়ীদের জন্য ১২শ শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন প্রতিমন্ত্রী পুতুল বড়াইগ্রামে ধানক্ষেত থেকে অচেতন অবস্থায় রাবি শিক্ষার্থী উদ্ধার লালপুরে প্রতারণার নিত্যনতুন ফাঁদ, মূল টার্গেট প্রবাসীরা

আইনশৃঙ্খলা কমিটির সভা

নাটোর প্রতিনিধি :

নাটোরের লালপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ জুন ২০২৪) উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও শারমিন আখতারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ লালপুর জোনাল অফিসের ডিজিএম মো. রেজাউল করিম, লপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আমজাদ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন।

সভায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতি, সঠিকভাবে পশুর বর্জ্য অপসারণ ও নির্দিষ্ট স্থানে ফেলা, সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নজরদারি বৃদ্ধি, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.