| |

শিরোনাম
পদ্মার চরাঞ্চলে পুলিশের যৌথ অভিযান: লালপুরে গ্রেপ্তার ১৩ বড়াইগ্রামে সাবেক উপজেলা চেয়ারম্যান বাবু’র শাহাদাত বার্ষিকী পালন বড়াইগ্রামে সালিশী বৈঠকে ইউপি চেয়ারম্যানকে শারীরিকভাবে লাঞ্চিত প্রেমের ফাঁদে ফেলে জোরপূর্বক ধর্ষণ ও ভিডিও ধারণ, টাকা দাবি লালপুরে ভূমি অফিস-ইউপি কার্যালয়ে আবারও চুরি, ৯ মাসে ৫ দপ্তরে হানা মেয়ে সেজে ইতালি প্রবাসীকে বিয়ে, বাবা – ছেলে আটক বড়াইগ্রামে নিখোঁজের ৫ দিন পর পরিবহন শ্রমিকের লাশ উদ্ধার জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ নির্বাচিত হয়েছেন সেন্ট যোসেফসের অধ্যক্ষ শংকর ডমিনিক আন্তর্জাতিক গবেষণা সম্মেলনে ‘বেস্ট পোস্টার প্রেজেন্টার’ বাউয়েটের শিক্ষার্থী বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

নাটোর জেলার শ্রেষ্ঠ এসআই মাসুম

নাটোর প্রতিনিধি :
নাটোর জেলার শ্রেষ্ঠ উপপরিদর্শক (এসআই) নির্বাচিত হয়েছেন লালপুর থানার এসআই মো. আল মাসুম। তিনি জানুয়ারি ফেব্রুয়ারি ও মার্চ মাসে টানা তৃতীয়বারের মতো নাটোর জেলায় শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) নির্বাচিত হন।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১২ এপ্রিল ২০২৫) বিকেলে নাটোরের পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত মাসিক অপরাধ সভায় টানা তৃতীয়বারের মতো নাটোর জেলার শ্রেষ্ঠ এসআই (নি.) নির্বাচিত হয়েছেন লালপুর থানার এসআই মো. আল মাসুম। সেই সাথে এএসআই (নি.) ক্যাটাগরিতে ২য় নির্বাচিত হয়েছেন লালপুর থানার এএসআই (নি.) মো. ইউসুফ আলী চৌধুরী।
লালপুর থানায় নিষ্ঠা, সততা ও ভাল কাজের স্বীকৃতি স্বরূপ নাটোর জেলা পুলিশের পক্ষ থেকে তাঁদেরকে এই পুরস্কার প্রদান করা হয়।
নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন (পিপিএম) তাঁদের হাতে কৃতীত্বের এই পুরস্কার তুলে দেন। এ সময় নাটোর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এসআই মো. আল মাসুম বলেন, নিষ্ঠা, সততার সাথে মানুষের ও রাষ্ট্রের জন্য ভাল কাজ করা আমাদের নৈতিক দায়িত্ব। আর কাজের স্বীকৃতি প্রদান সেই দায়িত্বকে আরও বাড়িয়ে দিয়েছে। সকলের সহযোগিতায় এ কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
রোববার (১৩ এপ্রিল ২০২৫) বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোমিনুজ্জমান জানান, লালপুর থানার এসআই আল মাসুম গত জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসে টানা তৃতীয় বারের মতো নাটোর জেলায় শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হয়েছেন। ভাল কাজের স্বীকৃতি স্বরূপ এ সম্মাননা জনসেবা ও পুলিশি দায়িত্ব পালনে উৎসাহিত করবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.