| |

শিরোনাম
প্রেমের ফাঁদে ফেলে জোরপূর্বক ধর্ষণ ও ভিডিও ধারণ, টাকা দাবি লালপুরে ভূমি অফিস-ইউপি কার্যালয়ে আবারও চুরি, ৯ মাসে ৫ দপ্তরে হানা মেয়ে সেজে ইতালি প্রবাসীকে বিয়ে, বাবা – ছেলে আটক বড়াইগ্রামে নিখোঁজের ৫ দিন পর পরিবহন শ্রমিকের লাশ উদ্ধার জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ নির্বাচিত হয়েছেন সেন্ট যোসেফসের অধ্যক্ষ শংকর ডমিনিক আন্তর্জাতিক গবেষণা সম্মেলনে ‘বেস্ট পোস্টার প্রেজেন্টার’ বাউয়েটের শিক্ষার্থী বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর: অভিযোগের নথিভিত্তিক জবাব দিল এনপিসিবিএল বড়াইগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু ঈশ্বরদী সাহিত্য সংস্কৃতি পরিষদের সুবর্ণজয়ন্তী উৎসব

প্রেমের ফাঁদে ফেলে জোরপূর্বক ধর্ষণ ও ভিডিও ধারণ, টাকা দাবি

নিজস্ব প্রতিবেদক :

নাটোরের লালপুরে এক তরুণীকে (২৪) প্রেমের ফাঁদে ফেলে জোরপূর্বক ধর্ষণ ও ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর ২০২৬) দুপুরে তাদের আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে। অভিযুক্তরা হলেন উপজেলার উত্তর লালপুর গ্রামের আজের আলীর ছেলে আশিক জামান (২০), হাফিজুল ইসলামের ছেলে কাজল ইসলাম (১৯) ও জোতদৈবকী গ্রামের সাইদুল ইসলাম ভেগা মন্ডলের ছেলে শাকিল ইসলাম বাদল (২৩)।
লালপুর থানা ও এজাহার সূত্রে জানা যায়, একমাস আগে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে ওঠার পর গত শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে আশিকের সঙ্গে দেখা করতে লালপুরের গ্রীনভ্যালী পার্কে যান ভুক্তভোগী তরুণী। সেখান থেকে বিকেল সোয়া ৩টার দিকে তাকে জোতদৈবকী গ্রামের শাকিলের বাড়িতে নিয়ে যাওয়া হয়।
সেখানে আশিক ওই তরুণীকে একটি কক্ষে নিয়ে ধর্ষণ করেন। এ সময় শাকিল গোপনে ঘটনার ভিডিও ধারণ করেন এবং পরে সেই ভিডিও দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তাকে ধর্ষণ করেন। পরে কাজলও মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে তাকে ধর্ষণ করে।
এজাহারে আরও বলা হয়, ওই দিন বিকেল ৫টার দিকে মেহেদী নামের আরেক ব্যক্তি ওই কক্ষে গিয়ে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে ওই তরুণীর কাছে ৬০ হাজার টাকা দাবি করে। টাকা দিতে না পারায় তার মোবাইল ফোন নিয়ে নেয়া হয়। পরদিন (৪ অক্টোবর) আশিক ফোন করে আরও ২০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে শাকিলের মোবাইলে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়।
পরে অভিভাবকরা বিষয়টি জানার পর থানায় গিয়ে চারজনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী তরুণী।
এরপরই লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহিম খলিল মামলাটির তদন্তভার গ্রহণ করে অভিযান চালান। রোববার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে উত্তর লালপুরে আশিকের বাড়ি থেকে আশিক, কাজল ও শাকিলকে গ্রেপ্তার করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে গ্রেপ্তার তিনজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে। সোমবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.