| |

শিরোনাম
জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ নির্বাচিত হয়েছেন সেন্ট যোসেফসের অধ্যক্ষ শংকর ডমিনিক আন্তর্জাতিক গবেষণা সম্মেলনে ‘বেস্ট পোস্টার প্রেজেন্টার’ বাউয়েটের শিক্ষার্থী বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর: অভিযোগের নথিভিত্তিক জবাব দিল এনপিসিবিএল বড়াইগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু ঈশ্বরদী সাহিত্য সংস্কৃতি পরিষদের সুবর্ণজয়ন্তী উৎসব লালপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বাউয়েটে আন্তঃবিভাগ ইংলিশ পার্লামেন্টারি ডিবেটে আইন ও বিচার বিভাগ চ্যাম্পিয়ন মতিউর রহমান খানের স্মরণ সভা ও দোয়া চু চু’র ১ম জন্মদিন উদ্‌যাপন

বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, মো. আশরাফুল ইসলাম(মার্কের্টি)
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। সোমবার উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ মনিরুজ্জামান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ। তিনি শিক্ষকদের পেশাগত মর্যাদা, দায়িত্ব ও ভবিষ্যৎ প্রজন্ম গঠনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে বক্তৃতা করেন।
সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলহাজ¦ মোঃ হেলাল উদ্দিন। এছাড়া সেখানে বক্তব্য রাখেন বনপাড়া কলেজের অধ্যক্ষ এস এম লুৎফর রহমান, আহমেদপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইসাহাক আলী, বনপাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোয়াজ্জেম হোসাইন, ধানাইদহ সিনিয়র মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আকমল হোসেন, তিরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাহার আলী প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.