| |

শিরোনাম
জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ও বিশ্ব বাস্তবতা স্মার্টফোনে ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ের সুবিধা আকামার মেয়াদ বাড়ানোর কথা বলে অর্থ হাতিয়ে নেয় প্রতারক চক্র অটোরিক্সার সংখ্যা যখন প্রয়োজনের চেয়ে বেশি! জবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুলের সঙ্গে এলিট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ ‘শিক্ষার্থীদের পরিশ্রমী, সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে –নাটোর জেলা প্রশাসক সুমনী আক্তার কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে ১২২ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা বড়াইগ্রামে মোবাইল কোর্টে মৎস্য নিধনের ৩৭ নিষিদ্ধ জাল পুড়িয়ে বিনষ্ট  শিক্ষার্থীদের নিরাপদ খাদ্য গ্রহনে উদ্বুদ্ধ করতে সচেতনতা সভা

শোক: নজরুল ইসলাম বাবর আর নেই

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরের নজরুল ইসলাম বাবর (৫৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৬ আগস্ট ২০২৪) বেলা ১১ টায় লালপুর শ্রী সুন্দরী পাইলট হাই স্কুল মাঠে তাঁর জানাযার নামাজ শেষে বালিতিতা ইসলামপুর কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।
তিনি উপজেলার উত্তর লালপুর (পুরাতন বাজার) গ্রামের মৃত ছাদের আলীর ছেলে, মাজার শরীফ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট উইমেন্স কলেজের ব্যবস্থাপনা কমিটির দাতা সদস্য ও লালপুর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি অত্র কলেজের কম্পিউটার প্রদর্শক মোছা. জেবউন নেছার স্বামী। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তিনি ঢাকার কাকরাইলে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৫ আগস্ট ২০২৪) রাত ৯.৫৫ মিনিটে মৃত্যুবরণ করেন। এর আগে গত বৃহস্পতিবার (২২ আগস্ট ২০২৪) অসুস্থ হয়ে বারডেম হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। তাঁর মৃত্যুতে কলেজ পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.