| |

শিরোনাম
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুলের সঙ্গে এলিট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ ‘শিক্ষার্থীদের পরিশ্রমী, সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে –নাটোর জেলা প্রশাসক সুমনী আক্তার কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে ১২২ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা বড়াইগ্রামে মোবাইল কোর্টে মৎস্য নিধনের ৩৭ নিষিদ্ধ জাল পুড়িয়ে বিনষ্ট  শিক্ষার্থীদের নিরাপদ খাদ্য গ্রহনে উদ্বুদ্ধ করতে সচেতনতা সভা নাটোর-১ আসনে প্রথম নারী প্রার্থী কামরুন নাহার শিরিনের জন্মদিনে শুভেচ্ছা বড়াইগ্রামে স্বর্ণ বন্ধক রেখে আর্থিক লেনদেন বন্ধে পুলিশের সচেতনতামূলক কর্মসূচি বড়াইগ্রামে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন জুয়েলার্সের দোকানে পুলিশের সতর্কতামূলক প্রচারণা বিশ্ব ফিজিওথেরাপি দিবসে গোলটেবিল বৈঠক

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুলের সঙ্গে এলিট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল (এমপি) মহোদয়ের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন সামাজিক ও মানবিক সংগঠন ‘এলিট ওয়েলফেয়ার ফাউন্ডেশন’-এর একটি প্রতিনিধি দল।

সাক্ষাৎকালে সংগঠনটির চলমান বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রতিমন্ত্রীর সামনে বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়। এ সময় ফাউন্ডেশনের সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন সংগঠনের চেয়ারম্যান মো. আশিকুর রহমান আশিক, কোষাধ্যক্ষ মোসা. শাহানাজ পারভীন, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ সজিব এবং যুগ্ম শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. তামিম ইসলাম।

আলোচনা শেষে প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ফাউন্ডেশনের মানবিক ও সামাজিক কার্যক্রমের ভূয়ষী প্রশংসা করেন। পাশাপাশি সংগঠনের গতিশীলতা বজায় রাখা এবং নাটোর জেলার সার্বিক কল্যাণে তাদের উদ্যোগগুলোতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

এ সময় এলিট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান, নাটোর জেলার উন্নয়ন ও মানবিক সেবায় তারা সবসময় কাজ করে যাবে। এ লক্ষ্য বাস্তবায়নে তারা সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.