শনিবার | ১৮ জুলাই, ২০২৬ | ৩ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
বিএনপি সরকারের ৫ মাসে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উদ্যোগে লালপুরে ১৭৯ প্রকল্প বাস্তবায়ন বিএসএড কোর্সের প্রথম ব্যাচের শিক্ষাথীদের বিদায় ও দ্বিতীয় ব্যাচের বরণ জুলাই শহীদ দিবস পালন জুলাই-৩৬ ও প্রাণ হারানো শিশুদের মূল্য লাল ও হলুদ কার্ড ও আমাদের সমাজ বড়াইগ্রামে জুলাই শহিদ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন জলাবদ্ধতা সৃষ্টিতে জর্জরিত বনপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে তাপপ্রবাহে করণীয় ও ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত। নাটোরে আদম আলী শিক্ষা বৃত্তির অর্থ, সনদ ও শিক্ষা উপকরণ বিতরণ লালপুরে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

লালপুর থানায় যোগদান করলেন ওসি নুরুজ্জামান

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন পুলিশ পরিদর্শক মো. নুরুজ্জামান রাজু।
রোববার (২৯ সেপ্টেম্বর ২০২৪) রাতে তিনি পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলামের নিকট দায়িত্ব বুঝে নেন।
লালপুর থানায় যোগদান করে ওসি নুরুজ্জামান বলেন, এই থানাকে সেবা গ্রহণের আদর্শ স্থান ও অনন্য দৃষ্টান্ত স্থাপনে দৃঢ় প্রতিজ্ঞ। সরকারের কার্যক্রম ও নির্দেশনা বাস্তবায়নে এবং সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা পালন করবেন। মাদক, সন্ত্রাস, হ্যাকার নির্মূল, অবৈধ সকল কার্যক্রম বন্ধে যথাযথ পদক্ষেপ নেবেন। দেশ ও জনগনের স্বার্থে ইতিবাচক দৃষ্টিভঙ্গির মাধ্যমে যা সফল করতে রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুধিজনদের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।
জীবনবৃত্তান্ত :
নাটোরের লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর যোগদান করেন পুলিশ পরিদর্শক মো. নুরুজ্জামান রাজু।
তিনি চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের মহদিপুর গ্রামে ১৯৭৬ সালের ১ মার্চ জন্মগ্রহণ করেন। পিতা মরহুম ভুলু মিয়া ও মাতা মরহুম পিয়ারা বেগম। স্ত্রী বজলে খানম। তাঁদের সন্তান লাবিবা জামান ও ফাহমিদা জামান।
তিনি চাপাইনবাবগঞ্জের জাহাঙ্গীরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি, ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, চাপাইনবাবগঞ্জ সরকারি কলেজ থেকে এইচএসসি, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন বিষয়ে স্নাতক (সম্মান) ও ১৯৯৮ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
তিনি ২০০৩ সালে উপপরিদর্শক (এসআই) পদে বাংলাদেশ পুলিশ বিভাগে রাজশাহী মেট্রোপলিটন (আরএমপি) বোয়ালিয়া মডেল থানায় যোগদান করেন। পরবর্তীতে নাটোরের নলডাঙ্গা, নাটোর সদর, রাজশাহীর গোদাগাড়ি মডেল থানা, সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানায় কর্মরত ছিলেন। এরপর পুলিশ পরিদর্শক হিসেবে পদোন্নতি পেয়ে পাবনা কোর্ট পুলিশ, চাটমোহর, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে বগুড়ার গাবতলী মডেল থানা, চট্টগ্রাম রিজার্ভ অফিস (আরওআই) ও আরএপি-র কাসিয়াডাঙ্গা থানায় দায়িত্ব পালন করেন। নাটোরের লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর যোগদান করে কর্মরত আছেন।
কর্মজীবনে তিনি কাজের স্বীকৃতি স্বরূপ বিভাগীয় বিভিন্ন পুরস্কারে ভূষিত হন। তিনি ২০১৯ সালে বগুড়ার গাবতলী থানায় থাকাকালীন শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পুরস্কার লাভ করেন। এছাড়া বিভিন্ন সময়ে জনবান্ধব পুলিশ কর্মকর্তা হিসেবে উর্ধ্বতন কর্তৃপক্ষ তাঁকে আর্থিক প্রণোদনার মাধ্যমে উৎসাহিত করেন।
তিনি পদাধিকার বলে বালিতিতা থানা মসজিদ ও হাফেজিয়া মাদ্রাসার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.