শুক্রবার | ৬ মার্চ, ২০২৬ | ২১ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
বগুড়ায় সাংবাদিক আব্দুল হালিম স্মরণে স্মরণসভা ও ইফতার সাংবাদিক আব্দুল হালিম মন্ডল স্মরণে বগুড়ায় স্মরণসভা, দোয়া ও ইফতার মাহফিল সাপ্তাহিক সময়ে ইতিহাস পত্রিকার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বড়াইগ্রামে অগ্নিকান্ডে কৃষকের গরু-ছাগল পুড়ে মৃত্যু তথ্যভিত্তিক সামাজিক সুরক্ষাবলয় নিশ্চিতে ফ্যামিলি কার্ড নবেসুমিকে একটি সিস্টেমে নিয়ে এসে সকল অনিয়মকে দূর করা হবে-প্রতিমন্ত্রী পুতুল যুদ্ধের নামে শিশুহত্যায়ও ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’! সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি কৃষি ঋণ মওকুফ করেছে সরকার — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ইতিহাসের পুনরাবৃত্তি, ২৫ বছর পর বিজয়ের বিউগল বাজালেন পটলকন্যা পুতুল দীর্ঘ ১৯ বছর পর আবারও একই বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

নাটোর প্রতিনিধি :
‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ প্রতিপাদ্য নিয়ে নাটোরের লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে।
রোববার (১৩ অক্টোবর ২০২৪) এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানের সভাপতিত্বে র‌্যালী, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।


উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম নাজিম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা, একাডেমিক সুপারভাইজার সা’দ আহমাদ শিবলী, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মো. মজহিরুল ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মো. জাহিদ হোসেন, উপজেলা তথ্য, যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমসহ সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও সুধিজন।


এ সময় লালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন মাস্টার আব্দুস সালাম শেখ দুর্যোগ প্রশমন বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। ফায়ার ফাইটার আল মামুন ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া উপস্থাপন করেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.