বুধবার | ১৫ এপ্রিল, ২০২৬ | ২ বৈশাখ, ১৪৩৩

শিরোনাম
বৈশাখ বর্তমানকে উদ্‌যাপন ও ভবিষ্যতের জন্য নতুন স্বপ্ন দেখাচ্ছে- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু দেশের উন্নায়নে সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে- প্রতিমন্ত্রী ফারজানা শারমিন গৌরীপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত ইলিশ নেই, সরপুঁটি আছে স্যার ! অপরাধ দমনে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না-প্রতিমন্ত্রী পুতুল কলেজ শিক্ষকের কাছে ডাকযোগে কাফনের কাপড়, তদন্তে পুলিশ বড়াইগ্রামে জিন্নাহ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন ১২ এপ্রিল বিশ্ব পথশিশু দিবস: বিশ্ব পথশিশু দিবস ও শিশুকল্যাণে লিডো-র ভূমিকা একটি আনন্দময় শিক্ষা ভাবনা বাস্তবায়ন করা সময়ের দাবি

সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি কৃষি ঋণ মওকুফ করেছে সরকার — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :

বিএনপি নির্বাচনী ইশতেহারে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষকদের কৃষিঋণ মওকুফের প্রতিশ্রুতি দিয়েছিল। ইতোমধ্যে সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি কৃষিঋণ মওকুফ করেছে সরকার। এছাড়া কৃষকদের আর্থিক স্বস্তি দিতে ও ভাগ্য উন্নয়নে কৃষি কার্ড বিতরণ শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল।
শনিবার (২৮ ফেব্রুয়ারি, ২০২৬) বিকেল ৩টায় নাটোরের লালপুরে নিজ বাড়িতে প্রথমবার প্রতিমন্ত্রী হিসেবে আগমন উপলক্ষে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এর আগে দুপুর আড়াইটায় গৌরীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে লালপুর উপজেলা ও গোপালপুর পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে তাকে সংবর্ধনা দেয়া হয়।

এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, আসন্ন ঈদের আগেই হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের বয়োজ্যেষ্ঠ নারী সদস্যদের হাতে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেয়া হবে। এ কার্ডের মাধ্যমে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে সহায়তা দেয়া হবে। এছাড়া ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও ধর্মীয় গুরুদের সরকারি ভাতা ঈদের আগেই পৌঁছে দিতে সরকার সচেষ্ট রয়েছে বলে জানান তিনি । আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দল-মতের ঊর্ধ্বে উঠে সন্ত্রাস, চাঁদাবাজি ও অনিয়ম দমনে কঠোর হওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবর রহমান, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মোলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ছিদ্দিক আলী মিষ্টু, হামিদুর রহমান বাবু, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশারফ হোসেন, লালপুর উপজেলা যুব দলের আহ্বায়ক আব্দুস সালাম, লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম লুলু, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও গৌরীপুর স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল আলম, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রনজু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইট, যুগ্ম আহ্বায়ক আবু রায়হানসহ অসংখ্য দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১১টায় নাটোর সার্কিট হাউজে জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী। পরে তিনি লালপুরে এসে গণসংবর্ধনায় যোগ দেন।
উল্লেখ্য, নাটোর-১ (লালপুর – বাগাতিপাড়া) আসন থেকে তার বাবা মরহুম ফজলুর রহমান পটল ১৯৯১১৯৯৬ ও ২০০১ সালে টানা চারবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালে তিনি বিএনপি সরকারের যোগাযোগ প্রতিমন্ত্রী, ১৯৯৩ সালে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও ২০০১ সালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হ। পরে ২০০৮ সালে আসনটি বিএনপির হাতছাড়া হলে দীর্ঘ ১৮ বছর পর ফারজানা শারমীন পুতুল আসনটি পুনরুদ্ধার করেন এবং আসনটির সর্বকনিষ্ঠ এমপি ও প্রতিমন্ত্রী হয়ে অনন্য ইতিহাস গড়েন। এছাড়া তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী বিভাগেরও একমাত্র বিজয়ী নারী সংসদ সদস্য। বাবার পর মেয়ের এমন গগনচুম্বী সফলতায় আনন্দে উদ্বেলিত লালপুর বাগাতিপাড়ার সর্বস্তরের মানুষ।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ/ উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/২৮-০২

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.