
নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরে শিশু বাচ্চাদের সাথে নিয়ে রাস্তার উন্নয়ন কাজ উদ্বোধন করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল।
শনিবার (৩১ অক্টোবর ২০২৬) বিকেলে নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের তিনটি রাস্তার উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে বক্তব্যে প্রতিমন্ত্রী পুতুল বলেন, ফ্যামিলি কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ সরকারের সব ধরনের ভাতা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়। এগুলো আপনাদের অধিকার। আপনারা এই সুবিধা পাবেন। এ জন্য কাউকে কোনো টাকা দিতে হবে না।
তিনি আরও বলেন, ‘ফ্যামিলি কার্ড কিংবা অন্য কোনো সরকারি ভাতা দেওয়ার কথা বলে কেউ যদি আপনাদের কাছে টাকা দাবি করে, তাহলে তাঁর নামটি নোট করে আমাকে জানাবেন। আমি তাঁর বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করব।
সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা যেন প্রকৃত উপকারভোগীরা কোনো ধরনের হয়রানি বা আর্থিক লেনদেন ছাড়াই পান, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নামে কেউ যেন সাধারণ মানুষের অসহায়ত্বের সুযোগ নিতে না পারে, সে বিষয়েও সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মো. মেশকাতুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম, উপজেলা প্রকৌশলী আওলাদ হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিরা।
উল্লেখ্য, ফ্যামিলি কার্ডসহ সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা সাধারণ মানুষের অধিকার। এসব সুবিধা প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা অর্থ আদায়ের অভিযোগ পেলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী।
ফ্যামিলি কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতা-সরকারের এসব সুবিধা পেতে কাউকে এক টাকাও দিতে হবে না। এসব সুবিধা মানুষের অধিকার। কার্ড বা ভাতা দেওয়ার নামে কেউ সে যেই দলেরই হোক টাকা দাবি করলে তাঁর নাম-পরিচয় লিখে জানানোর আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রীর পুতুল। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।