| |

শিরোনাম
আমরা একটি সুন্দর লালপুর গড়ে তুলব- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল এ দেশে কেউ আর ভাগ্যহত থাকবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল না ফেরার দেশে ডা. মুজিবুর রহমান জনগণের জন্য সরকারের বরাদ্দ সুষম বন্টন করতে হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল  বিদ্যুত উৎপাদনের কার্যক্রম শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে- প্রতিমন্ত্রী পুতুল দলকে শক্তিশালী না করার কোনো দ্বিতীয় বিকল্প নেই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল যোগ্য, ভালো ও শিক্ষিত মানুষ দিয়ে স্থানীয় সরকার নির্বাচন হবে: প্রতিমন্ত্রী পুতুল নিষিদ্ধ ছাত্রলীগের গোপন বৈঠকের ছবি-ভিডিও প্রকাশ ঢাকাতে নাটোরের মিলন মেলা ডাক্তারী শুধু একটি পেশা নয়, বরং পরম সেবা ও মানবিকতার নাম

শাবি প্রেসক্লাবের সভাপতি রবিন-সম্পাদক শুভ

নাটোর প্রতিনিধি :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’ এর ২০তম কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দৈনিক যুগান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জুবায়েদুল হক রবিন এবং সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক মানবজমিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নাঈম আহমদ শুভ নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি ২০২৫) বিকাল ৩টায় শাবি প্রেসক্লাব কার্যালয়ে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল।
কমিটিতে নির্বাচিত অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি আদনান হৃদয় (দৈনিক অধিকার), যুগ্ম সম্পাদক আব্দুর রহিম কবীর (দৈনিক জৈন্তাবার্তা), কোষাধ্যক্ষ সাগর হাসান শুভ্র (দৈনিক ইত্তেফাক), দপ্তর সম্পাদক নুর আলম (বিডিনিউজ২৪ডটকম)।
এছাড়া কার্যকরী সদস্য-১ সৈকত মাহাবুব (দৈনিক যায়যায়দিন), কার্যকরী সদস্য-২ মো. মোফাজ্জল হক (দৈনিক সিলেট বাণী) এবং কার্যকরী সদস্য-৩ সাগর হোসেন জাহিদ (দৈনিক জাগ্রত সিলেট) নির্বাচিত হয়েছেন।
এর আগে সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়।
ফলাফল ঘোষণাকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, অধ্যাপক ড. আব্দুল হামিদ, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. এছাক মিয়া, প্রক্টর অধ্যাপক মোখলেছুর রহমান, শাবি প্রেসক্লাবের সদ্য বিদায়ী সভাপতি নুরুল ইসলাম রুদ্র ও সাধারণ সম্পাদক হাসান নাঈম। এছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রেসক্লাবের সাধারণ সদস্যবৃন্দ ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ফলাফল ঘোষণা শেষে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.