শনিবার | ৭ মার্চ, ২০২৬ | ২২ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
বগুড়ায় সাংবাদিক আব্দুল হালিম স্মরণে স্মরণসভা ও ইফতার সাংবাদিক আব্দুল হালিম মন্ডল স্মরণে বগুড়ায় স্মরণসভা, দোয়া ও ইফতার মাহফিল সাপ্তাহিক সময়ে ইতিহাস পত্রিকার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বড়াইগ্রামে অগ্নিকান্ডে কৃষকের গরু-ছাগল পুড়ে মৃত্যু তথ্যভিত্তিক সামাজিক সুরক্ষাবলয় নিশ্চিতে ফ্যামিলি কার্ড নবেসুমিকে একটি সিস্টেমে নিয়ে এসে সকল অনিয়মকে দূর করা হবে-প্রতিমন্ত্রী পুতুল যুদ্ধের নামে শিশুহত্যায়ও ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’! সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি কৃষি ঋণ মওকুফ করেছে সরকার — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ইতিহাসের পুনরাবৃত্তি, ২৫ বছর পর বিজয়ের বিউগল বাজালেন পটলকন্যা পুতুল দীর্ঘ ১৯ বছর পর আবারও একই বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান

আদম আলী শিক্ষা বৃত্তির সনদ বিতরণ

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি ২০২৪ এর বৃত্তি ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি ২০২৫) লালপুর পাবলিক লাইব্রেরী সেমিনার কক্ষে এই বৃত্তি ও সনদ প্রদান করা হয়।
বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক মো. বজলুর রহমানের সভাপতিত্বে বৃত্তি ও সনদপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাকীর্তি ফাউন্ডেশনের চেয়ারম্যান নূরীয়া পারভীন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লালপুর সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, শিক্ষা বৃত্তি কমিটির সাবেক সভাপতি ওয়ারেস মো. ইকবাল, লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাজা শামীম মো. ইলয়াস হোসেন, অধ্যক্ষ রাকিবুল ইসলাম, প্রাকীর্তি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান হাসিবুল ইসলাম, পরিচালক আমিনুল হক, শিক্ষাবৃত্তি কমিটির সহ সভাপতি আব্দুল ওয়াদুদ, লালপুর পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক তৌফিক সরোয়ার চপল, শিক্ষা বৃত্তির পরীক্ষা নিয়ন্ত্রক মো. ফেরদৌস রহমান মনি, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ অভিভাবক ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ৫জন ছাত্র ও ২৫ জন ছাত্রীসহ ৩০ জন শিক্ষার্থীর মাঝে বৃত্তির নগদ টাকা ও সনদ বিতরণ করা হয়।
২০২৪ সালে চতুর্থ শ্রেণীর ৪৭৫ জন শিক্ষার্থী বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এরমধ্যে ৫ জন ছাত্র ও ২৫ জন ছাত্রীসহ ৩০ জন শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত হয়। তাদের মাঝে নগদ অর্থসহ সনদ প্রদান করা হয়।
উল্লেখ্য- ২০১২ সাল থেকে লালপুরে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষাবৃত্তি কার্যক্রম শুরু হয়। এ পর্যন্ত ৪৯০ জন শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.