| |

শিরোনাম
পূজামণ্ডপ সিসি ক্যামেরার আওতায় নজরদারি সার বিক্রিতে অনিয়মের অভিযোগে জরিমানা অবৈধভাবে মাটি কাটার অভিযোগে গ্রেপ্তার ৩ ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা রংতুলিতে প্রাণবন্ত হচ্ছে ৪৬ মণ্ডপে প্রতিমা বড়াইগ্রামে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত ‘আমাদের কন্যারা মহাকালের বুক জুড়ে তাঁদের অস্তিত্ব জানান দিয়ে যাক প্রতিদিন-প্রতি মুহুর্তে’ মহাত্মা গান্ধী গুডউইল অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক ফারুক মেহেদী বড়াইগ্রামে উপজেলা চেয়ারম্যান বাবু’র শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত

সাংবাদিক পিপলুর সহায়তায় এগিয়ে আসার আহ্বান

নাটোর প্রতিনিধি :
নাটোরের সিংড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দৈনিক সমকাল ও একুশে টেলিভিশনের নাটোর প্রতিনিধি এবং নাটোর থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল জাগোনাটোর ২৪ ডটকমের প্রকাশক বীর মুক্তিযোদ্ধা নবীউর রহমান পিপলু।
এইতো ক’দিন আগেও যিনি ক্যামেরা হাতে নাটোরের পথে-প্রান্তরে ছুঁটে বেড়িয়েছেন সংবাদের খোঁজে, অথচ আজ দুরারোগ্য Acute Myeloid Leukemia (AML)/বোন ম্যারু রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। তাঁর চিকিৎসার জন্য এখন বিপুল পরিমাণ অর্থ প্রয়োজন। নিজের সর্বস্ব দিয়ে এতোদিন চিকিৎসা করলেও এখন নিরুপায় হয়ে সকলের কাছে আর্থিক সহায়তা ও দোয়া প্রার্থনা করেছেন তিনি। বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক এমবিবিএস, এমসিপিএস ও এফসিপিএস (হেমাটোলজী) বিভাগীয় প্রধান রক্তরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. এম মুর্শেদ জামান মিঞার অধীনে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর পাশে দাঁড়ানোর জন্য যোগাযোগ করুন: সোনালী ব্যাংক, নাটোর শাখা, হিসাব নম্বর-৪৯০৯৮৩৪০৫০৪৬৭, ব্যাংকটির রাউটিং নম্বর- ২০০৬৯১০৯৩, বিকাশ-০১৭১১৯৫৫৬৯৮। সকলকে যার যার সাধ্যমতো এগিয়ে আসার অনুরোধ করছি।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.