সোমবার | ২০ জুলাই, ২০২৬ | ৫ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
মাটি খেকোর কবলে একপায়ে দাঁড়িয়ে বৈদ্যুতিক খুঁটি ‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ মোদির গদি কি তেলাপোকায় তটস্থ? নেশার টাকার জন্য ভাগিনার বাইসাইকেল চুরি, বোনের মামলায় ভাই গ্রেপ্তার একদিনের ব্যবধানে শিশু দুই ভাইয়ের রহস্যজনক মৃত্যু সিবিইটি বৃত্তি পেলেন মাজার শরীফ কলেজের শিক্ষার্থীরা লালপুরে লাম্পিতে আক্রান্ত প্রায় ২০ হাজার গরু রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল লালপুরে একদিনের ব্যবধানে দুই শিশুর মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় বাবা বিএনপি সরকারের ৫ মাসে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উদ্যোগে লালপুরে ১৭৯ প্রকল্প বাস্তবায়ন

লালপুরে পূজামন্ডপ পরিদর্শন করলেন ডিসি-এসপি

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে পূজামন্ডপ পরিদর্শন করেছেন নাটোরের জেলা প্রশাসক (ডিসি) আবু নাছের ভূঁঞা ও পুলিশ সুপার (এসপি) মো. তারিকুল ইসলাম পিপিএম।
শনিবার (২১ অক্টোবর ২০২৩) রাতে উপজেলার লালপুর ইউনিয়নের বুধপাড়া শ্রী শ্রী কালী মাতা মন্দির ও গোপালপুর পৌরসভার ঠাকুরবাড়ি শ্রী শ্রী লক্ষ্মী নারায়ন মন্দির পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক এবং উপ-পরিচালক, স্থানীয় সরকার) মো. মাছুদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.টি.এম. মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমীন নেলী, অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) মো. শরীফ আল রাজীব, লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) আরাফাত আমান আজিজ, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন, ডিআইও-১ (ডিএসবি) কাজী জালাল উদ্দিন আহমেদ প্রমুখ। এছাড় পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদসহ সংশ্লিষ্ট মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে পূজা কমিটির সাথে শুভেচ্ছা বিনিময় এবং নিরাপত্তায় নিয়োজিত পুলিশ, আনসারসহ সেচ্ছাসেবকদের নানাবিধ দিকনির্দেশনা প্রদান করা হয়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.