শনিবার | ৪ জুলাই, ২০২৬ | ২০ আষাঢ়, ১৪৩৩

শিরোনাম
শিক্ষামন্ত্রী ও বোর্ডের হস্তক্ষেপে পরীক্ষায় বসছে প্রতারণার শিকার ৮ শিক্ষার্থী,  আটক অফিস সহকারী বনপাড়া পৌরসভায় ৮ কোটি ৬৫ লাখ টাকার উন্নয়ন কাজের উদ্বোধন শিশুধর্ষণের মূল কারণ অবাধ পর্ণো ও নিয়ন্ত্রণহীন মাদক বোর্ডের হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষায় ফিরছে লালপুরের ৮ শিক্ষার্থী রূপপুর পারমাণবিকে পূর্ণাঙ্গ জরুরি ও অগ্নিনির্বাপণ মহড়া সফলভাবে সম্পন্ন বড়াইগ্রামে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করেছে বিভাগীয় গোয়েন্দা টিম বড়াইগ্রামে ৪টি নিষিদ্ধ চায়না রিং জাল উদ্ধার কারিগরি ত্রুটির কারণে লোডশেডিং- সংসদে বিদ্যুৎমন্ত্রী আহম্মেদপুর সাব জোনের এক দিনের আখ চাষী প্রশিক্ষণ-২০২৬ কর্মশালা প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুলের প্রতি কৃতজ্ঞতা

সাস্ট ক্লাব লিমিটেডের ঈদ পুনর্মিলনী ও ফল উৎসব

নাটোর প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন সাস্ট ক্লাব লিমিটেডের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ জুন ২০২৫) রাজধানী ঢাকার ফ্লামেঙ্কো কনভেনশন সেন্টারে এ উৎসবের আয়োজন করা হয়। উৎসবে মেতেছিলেন সাবেক শিক্ষার্থী ও পরিবারের সদস্যরা।
এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক সাজেদুল করিম। উৎসবের উদ্বোধন করেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।
সৈয়দ সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই উৎসবের অন্যতম পৃষ্টপোষক ছিলেন বিআইডাব্লিউটিএর উপ পরিচালক নূর হোসেন স্বপন এবং এনবিআরের কর্মকর্তা মেহেদী মাসুদ ফয়সাল।


উপস্থিত ছিলেন সাবেক শিক্ষার্থী অতিরিক্ত সচিব ফরহাদ সিদ্দিকি, এনআইএমসির পরিচালক মো. নজরুল ইসলাম, ইউএস বাংলা এয়ারলাইন্সের ম্যানেজার কামরুল ইসলাম, ক্লাবের সাবেক সভাপতি মোখলেসুর রহমান, ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান, শাকসুর সাবেক জিএস হারুনুর রশীদ ও খুরশিদ আলম হিটু প্রমুখ। উৎসবে সাবেক শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের বিভিন্ন দেশীয় ফল দিয়ে আপ্যায়ন করা হয়।
অনুষ্ঠানে ক্লবের পঞ্চম কার্যনির্বাহী কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সভাপতি আব্দুস সালাম, সহ সভাপতি নূর এ আলম, সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাহীন, যুগ্ম- সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ মো. কামরুজ্জামান এবং সদস্য- ১. সৈয়দ সুলতান, ২. প্রিন্স ওমর শরীফ, ৩. আবু সাঈদ, ৪. আরিফুল হক শাপলা, ৫. মেহেদী মাসুদ ফয়সাল ও ৬. বুলবুল আহমেদ।
অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন করার জন্য ক্লাবের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানানো হয়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.