
নিজস্ব প্রতিবেদক:
শিশু, কিশোর-কিশোরী ও নারীর অধিকার সুরক্ষা এবং উন্নয়নে জনসচেতনতা বাড়াতে নাটোরের লালপুরে কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর ২০২৬) উপজেলার ২নং ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের সভাকক্ষে ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ প্রকল্পের আওতায় গণযোগাযোগ অধিদপ্তরের উদ্যোগে নাটোর জেলা তথ্য অফিস এ সভার আয়োজন করে।
এতে জেলা তথ্য কর্মকর্তা আব্দুল আওয়ালের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু।
বক্তব্যে তিনি বলেন, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। শিশু, কিশোর-কিশোরী ও নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
এ সময় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হাফিজুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা আজিজুর রহমান, ভূমি উপসহকারী কর্মকর্তা রেশমা আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।