সোমবার | ১৩ এপ্রিল, ২০২৬ | ৩০ চৈত্র, ১৪৩২

শিরোনাম
কলেজ শিক্ষকের কাছে ডাকযোগে কাফনের কাপড়, তদন্তে পুলিশ বড়াইগ্রামে জিন্নাহ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন ১২ এপ্রিল বিশ্ব পথশিশু দিবস: বিশ্ব পথশিশু দিবস ও শিশুকল্যাণে লিডো-র ভূমিকা একটি আনন্দময় শিক্ষা ভাবনা বাস্তবায়ন করা সময়ের দাবি ঈশ্বরদী ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত লালপুরে অপরাধ দমনে পুলিশের সাঁড়াশি অভিযান- গ্রেপ্তার ৬ জন, ভ্রাম্যমাণ আদালতে সাজা বড়াইগ্রামের ধানাইদহে ৭১’র ১১ এপ্রিলে ঘটে নারকীয় হত্যাকান্ড ও প্রতিরোধ যুদ্ধ উধনপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা পেলেন বিনামূলে বীজ ও সার ব্যাংক এশিয়ার গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের নেতৃত্বে মাসউদুল-বাদল

প্রাপ্তি প্রসঙ্গ ডেস্ক :
সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সভাপতি নির্বাচিত হয়েছেন মাসউদুল হক (ইউএনবি) ও সাধারণ সম্পাদক মোহাম্মদ উবায়দুল্লাহ বাদল (কালের কন্ঠ)।
রোববার (২২ জুন ২০২৫) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ২০২৫-২০২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠনে নির্বাচন হয়। প্রধান নির্বাচন কমিশনার ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ।
মাসউদুল হক ৭৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফসিহ উদ্দীন মাহতাব (প্রতিদিনের বাংলাদেশ) পেয়েছেন ৭০ ভোট। বিদায়ী কমিটিতে মাসউদুল সাধারণ সম্পাদক ও মাহতাব সভাপতি ছিলেন।
সাধারণ সম্পাদক পদে বিজয়ী মোহাম্মদ উবায়দুল্লাহ বাদল পেয়েছেন ৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মেহদী আজাদ মাসুম ৪৯ ও মোহাম্মদ আকতার হোসেন পেয়েছেন ৪১ ভোট।
বিএসআরএফের ১৫৬ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১৫১ জন। ত্রুটিপূর্ণ হওয়ায় চারটি ব্যালট বিবেচনায় নেয়া হয়নি।
কার্যনির্বাহী কমিটির ১৭টি পদের মধ্যে যুগ্ম-সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক ছাড়া সবগুলো পদে ভোট অনুষ্ঠিত হয়েছে।
যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ঝর্ণা রায়, দপ্তর সম্পাদক পদে গৌতম চন্দ্র ঘোষ (বাংলা নিউজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ফারুক আলম (আলোকিত বাংলাদেশ) এবং প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে হাবিবুর রহমান ওরফে পঞ্চায়েত হাবিব (ইনকিলাব) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এছাড়া কমিটিতে মাইনুল হোসেন পিন্নু (গ্রিন টিভি) সহ-সভাপতি, মাহমুদ আকাশ (জনকন্ঠ) সাংগঠনিক সম্পাদক, এম এইচ রবিন অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য ৮টি পদের বিপরীতে প্রার্থীও ছিলেন। কার্যনির্বাহী সদস্যদের মধ্যে মো. রবিউল ইসলাম ৭৮, তোফাজ্জল হোসেন ৭৪, আসাদ আল মাহমুদ ৭০, মুহম্মদ আব্দুল মতিন ওরফে মতিন আব্দুল্লাহ ৬৯, আয়নাল হোসেন ৬২, মো. রাকিব হাসান ৫৫, শফিকুল ইসলাম ৫৩ এবং মো. রেজাউর রহিম ৪২টি ভোট পেয়েছেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.