শনিবার | ৭ মার্চ, ২০২৬ | ২২ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
বগুড়ায় সাংবাদিক আব্দুল হালিম স্মরণে স্মরণসভা ও ইফতার সাংবাদিক আব্দুল হালিম মন্ডল স্মরণে বগুড়ায় স্মরণসভা, দোয়া ও ইফতার মাহফিল সাপ্তাহিক সময়ে ইতিহাস পত্রিকার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বড়াইগ্রামে অগ্নিকান্ডে কৃষকের গরু-ছাগল পুড়ে মৃত্যু তথ্যভিত্তিক সামাজিক সুরক্ষাবলয় নিশ্চিতে ফ্যামিলি কার্ড নবেসুমিকে একটি সিস্টেমে নিয়ে এসে সকল অনিয়মকে দূর করা হবে-প্রতিমন্ত্রী পুতুল যুদ্ধের নামে শিশুহত্যায়ও ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’! সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি কৃষি ঋণ মওকুফ করেছে সরকার — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ইতিহাসের পুনরাবৃত্তি, ২৫ বছর পর বিজয়ের বিউগল বাজালেন পটলকন্যা পুতুল দীর্ঘ ১৯ বছর পর আবারও একই বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান

নাটোর জেলা সাংবাদিক সমিতির ঈদ পুনর্মিলনী

নাটোর প্রতিনিধি:
ঢাকাস্থ নাটোর জেলা সাংবাদিক সমিতির (নাজেসাস) ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ জুলাই ২০২৫) সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচার একটি রেস্টুরেন্টে এই মিলন মেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমতার যুগে সাংবাদিকদের যুগোপযোগী ও নতুন বাংলাদেশে নাটোরকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন জেলার বিশিষ্ট নাগরিক ও সিনিয়র সাংবাদিকরা।
তারা বলেন, নাটোর এখনো দেশের অন্যান্য জেলার তুলনায় পিছিয়ে রয়েছে। জেলায় বড় কোনো শিল্প কারখানা নেই। গ্যাস সংযোগ না থাকায় কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে না। নাটোরের সমস্যা ও সম্ভাবনা নিয়ে ঢাকায় কর্মরত সাংবাদিকদের লেখালেখির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন অতিথিরা।


রাজধানীতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত নাটোরের সাংবাদিকদের প্রাণের সংগঠন ‘নাটোর জেলা সাংবাদিক সমিতি, ঢাকা (নাজেসাস)’ এই আয়োজন করে। সংগঠনের সভাপতি মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামছুল ইসলামের সঞ্চালনায় অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক মো. হাবিবুর রহমান, নাজেসাসের সাবেক সভাপতি ও দৈনিক কালবেলার উপসম্পাদক দীপঙ্কর লাহিড়ী, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সৈয়দ মেহেদী হাসান, দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম ও মিরপুর সাইন্স কলেজের অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন রিপন।
আরও বক্তব্য দেন নাটোর সদর আসনের এনসিপির সংসদ সদস্য প্রার্থী মাহফুজুল আলম, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, এনসিপির নাটোর জেলার যুগ্ম সমন্বয়ক ও তেজগাঁও থানার সদস্য সচিব মো. হারুন, বিটিভির উপস্থাপক এম এ রশিদ, কালবেলার নিউজ এডিটর আতোয়ার হোসেন, ৭১ টেলিভিশনের মো. কামরুজ্জামান ও নাটোর জেলা সমিতির মো. সিরাজুল ইসলাম নান্নু।


এ সময় উপস্থিত ছিলেন শাহজাহানপুর থানার পুলিশ পরিদর্শক মো. শাহ আলম, ইউজিসির সিনিয়র সহকারী পরিচালক ফরিদুজ্জামান, চলনবিল প্রবাহের সম্পাদক মো. মাহমুদুল হক খোকন, সিনিয়র সাংবাদিক কাজী মো. খায়রুল বাশার, বাংলাদেশ প্রতিদিনের জিয়াউর রহমান চৌধুরী, যুগান্তরের এমদাদুল হক, যমুনা টিভির আলমগীর কবির, মাহী মাহফুজ, মাছরাঙ্গা টিভির মেহেদী হাসান, গাজী টিভির শ্যামলী সরকার, রাজনীতি ডট কমের ডিজিটালের হেড এ এস এম আতিকুর রহমান, নাগরিক টিভির রাশেদুল ইসলাম, চ্যানেল ২৪ এর সিনিয়র রিপোর্টার ইমদাদ হক, হুমায়ন। এছাড়া স্টার নিউজের জেএনই নাজমুস সাকিব, রিপোর্টার সুজন নাজির, আর টিভির সিনিয়র রিপোর্টার আতিকা রহমান, সাব-এডিটর মো. কামাল হোসেন, সময় টিভি সিনিয়র রিপোর্টার কামরুল সবুজ, তাসনিয়া নিশাত মিম, কালবেলার বিনোদন বিভাগের ইনচার্জ এ এইচ মুরাদ, সহসম্পাদক রেজাউল করিম শামীম, দৈনিক মুক্ত খবরের জাহাঙ্গীর আলম, ঢাকা সংবাদের মো. শামীম রেজা, এটিএন বাংলার আজিজুল হাকিম পলাশ, বাংলাদেশ টেলিভিশনের মো. মাহতাব উদ্দিন, কে এম জাহিদুল ইসলাম, আশিকুর রহমান, ফজলুর রহমান, মো. ইছাহক কাজী, সাদেক আলী, মো. মজিবর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.