সোমবার | ২০ জুলাই, ২০২৬ | ৫ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
মাটি খেকোর কবলে একপায়ে দাঁড়িয়ে বৈদ্যুতিক খুঁটি ‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ মোদির গদি কি তেলাপোকায় তটস্থ? নেশার টাকার জন্য ভাগিনার বাইসাইকেল চুরি, বোনের মামলায় ভাই গ্রেপ্তার একদিনের ব্যবধানে শিশু দুই ভাইয়ের রহস্যজনক মৃত্যু সিবিইটি বৃত্তি পেলেন মাজার শরীফ কলেজের শিক্ষার্থীরা লালপুরে লাম্পিতে আক্রান্ত প্রায় ২০ হাজার গরু রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল লালপুরে একদিনের ব্যবধানে দুই শিশুর মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় বাবা বিএনপি সরকারের ৫ মাসে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উদ্যোগে লালপুরে ১৭৯ প্রকল্প বাস্তবায়ন

গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে ১০ কেজি গাঁজার গাছসহ হোসেন ইমাম ছোটকা (৪০) নামের এক গাঁজা চাষিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১ অক্টোবর ২০২৩) তাকে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়।
উপজেলার গোপালপুর বাজারে অভিযান চালিয়ে হোসেন ইমামকে গ্রেপ্তার করা হয়। তিনি একই এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানা পুলিশ গত শনিবার রাত ১২টার দিকে গোপালপুর বাজারে হোসেন ইমামের বাড়ির আঙ্গিনা থেকে ১০ কেজি ওজনের একটি গাঁজার গাছ উদ্ধার করে। সেই সাথে ওই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে লালপুর থানায় গ্রেপ্তারকৃতের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। রোববার তাকে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.