বৃহস্পতিবার | ২৬ মার্চ, ২০২৬ | ১২ চৈত্র, ১৪৩২

শিরোনাম
যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত একসঙ্গে তিন লাশের খাটিয়া, শোকাচ্ছন্ন লালপুরের নগরকয়া: পরিবারে আহাজারী বালুবাহী ট্রাকের চাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত, আহত ৪ অপরাধ দমনে প্রতিমন্ত্রীর নির্দেশে লালপুরে হটলাইন নাম্বার চালু মুক্তিযুদ্ধেও গান মানুষকে জাগ্রত করেছিল-প্রতিমন্ত্রী পুতুল অপরাধ দমনে আগামীকাল থেকে হটলাইন চালু করার নির্দেশ প্রতিমন্ত্রীর প্রতিমন্ত্রীর বাড়িতে একসঙ্গে নাটোরের চার এমপি: শুধু নাটোর না সারা দেশের জন্য আমরা কাজ করবো-পুতুল দেশের আকাশে ঈদের চাঁদ দেখা গেছে ,শনিবার ঈদ ঈদে স্বল্প আয়ের মানুষের নির্ভরতার নাম ‘গোস্ত সমিতি’ পদ্মা নদীর অবৈধ বালু উত্তোলন ঠেকাতে সুরক্ষা কমিটি

লুন্ঠিত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে জেলা পুলিশের পুরস্কার ঘোষণা

ডেস্ক রিপোর্ট :

বাংলাদেশ পুলিশের লুন্ঠিত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে সঠিক তথ্যদাতাদের জন্য পুরস্কার ঘোষণা করেছে নাটোর জেলা পুলিশ। বুধবার (৫ নভেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তি ও নাটোর জেলা পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধারকৃত অস্ত্রের ধরন অনুযায়ী পুরস্কারের পরিমাণ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে এলএমজি উদ্ধারে পুরস্কার ৫ লাখ টাকা, এসএমজি উদ্ধারে ১ লাখ ৫০ হাজার টাকা, চায়না রাইফেল উদ্ধারে ১ লাখ টাকা, আর পিস্তল ও শটগান উদ্ধারে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। প্রতি রাউন্ড গুলির জন্য নির্ধারিত হয়েছে ৫০০ টাকা পুরস্কার।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।
তথ্য দিতে নিম্নোক্ত নম্বরগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে —
নাটোর সদর থানা: ০১৩২০-১২৪৫৭৪
বাগাতিপাড়া থানা: ০১৩২০-১২৪৬২৬
নলডাঙ্গা থানা: ০১৩২০-১২৪৭৩০
সিংড়া থানা: ০১৩২০-১২৪৬০০
গুরুদাসপুর থানা: ০১৩২০-১২৪৬৫২
বড়াইগ্রাম থানা: ০১৩২০-১২৪৭০৪
লালপুর থানা: ০১৩২০-১২৪৬৭৮
ডিবি পুলিশ: ০১৩২০-১২৪৭৫৬

উল্লেখ্য, চলতি বছরের জুলাই মাসে সংঘটিত গণ-অভ্যুত্থানের সময় লুন্ঠিত আগ্নেয়াস্ত্র উদ্ধারে উৎসাহ দিতে গত ২৫ আগস্ট সরকার একই পরিমাণ পুরস্কারের ঘোষণা দিয়েছিল।

সম্পাদনায় : রাশিদুল ইসলাম রাশেদ

সাব এডিটর, প্রাপ্তি প্রসঙ্গ

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.