বুধবার | ২৫ মার্চ, ২০২৬ | ১১ চৈত্র, ১৪৩২

শিরোনাম
বালুবাহী ট্রাকের চাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত, আহত ৪ অপরাধ দমনে প্রতিমন্ত্রীর নির্দেশে লালপুরে হটলাইন নাম্বার চালু মুক্তিযুদ্ধেও গান মানুষকে জাগ্রত করেছিল-প্রতিমন্ত্রী পুতুল অপরাধ দমনে আগামীকাল থেকে হটলাইন চালু করার নির্দেশ প্রতিমন্ত্রীর প্রতিমন্ত্রীর বাড়িতে একসঙ্গে নাটোরের চার এমপি: শুধু নাটোর না সারা দেশের জন্য আমরা কাজ করবো-পুতুল দেশের আকাশে ঈদের চাঁদ দেখা গেছে ,শনিবার ঈদ ঈদে স্বল্প আয়ের মানুষের নির্ভরতার নাম ‘গোস্ত সমিতি’ পদ্মা নদীর অবৈধ বালু উত্তোলন ঠেকাতে সুরক্ষা কমিটি সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মাঝে স্কুলড্রেস বিতরণ

লালপুরে গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহিণীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
নাটোরের লালপুরে পারিবারিক কলহের জেরে গ্যাস ট্যাবলেট খেয়ে সাহারা খাতুন (৪৬) নামের এক গৃহিণীর মৃত্যু হয়েছে। সে উপজেলার ধুপইল কাঁয়াপাড়া গ্রামের মো. নুরুল ইসলামের স্ত্রী। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর, ২০২৫) সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, পুত্রবধূর সঙ্গে পারিবারিক কলহের জেরে বুধবার বিকেলে গ্যাস ট্যাবলেট খায় সাহারা খাতুন। পরে তার অবস্থা আশঙ্কাজনক হলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক)  হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করছেন স্থানীয় ইউপি সদস্য মো. জুলফিকার আলী পারভেজ।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবর রহমান বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ লাশ উদ্ধার করে ওয়ালিয়া পুলিশ ফাঁড়িতে রাখে। পরে বৃহস্পতিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে লালপুর থানায় একটি অপমৃত্যুর মামলার রুজু করা হয়েছে।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক/ প্রাপ্তি প্রসঙ্গ/১৯-০২

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.