মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ১১ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
নাটোরে জিয়া মঞ্চের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আখের অভাবে বন্ধ হলো নর্থ বেঙ্গল সুগার মিলে আখ মাড়াই সরকারি জমিতে থেকে অবৈধ ভবন উচ্ছেদ করল প্রশাসন নরনেসুমিতে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন সম্পূর্ণ সভাপতি মানিক, সম্পাদক পিন্টু প্রান্তিক কৃষকদের মাঝে কীটনাশক স্প্রে মেশিন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ মাদকমুক্ত সমাজ গড়তে হবে,মাদকাসক্ত কাউকে ছাড় দেওয়া হবে না —— নব নির্বাচিত আব্দুল আজিজ এমপি আমার সাথে দেখা করবে না সমস্যা আছে” রেজাল্টের পর শিক্ষার্থীর আত্নহনন, শিক্ষকের স্কিনশর্ট ভাইরাল একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন একুশের চেতনায় গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার অঙ্গীকার-প্রধানমন্ত্রী মাহে রমজানকে স্বাগত জানিয়ে লালপুরে জামায়াতের শোভাযাত্রা

মাদকমুক্ত সমাজ গড়তে হবে,মাদকাসক্ত কাউকে ছাড় দেওয়া হবে না —— নব নির্বাচিত আব্দুল আজিজ এমপি

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, তারিখ ২৪/০২/২৬ খ্রিঃ
নাটোর-৪ (গুরুদাসপুর- বড়াইগ্রাম) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ¦ মো. আব্দুল আজিজ বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে হবে। মাদক, জুয়ার বিরুদ্ধে সকল স্তরের মানুষকে সোচ্চার থাকতে হবে। মাদক ক্রেতা-বিক্রেতার তালিকা তৈরী করতে হবে। এজন্য ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক নেতা-কর্মীদের ভূমিকা রাখতে হবে। মাদকের সাথে যে-ই জড়িত থাকুক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। মাদকাসক্তরা বিভিন্ন অপরাধ কর্মের সাথে জড়িত হয়। তারা দেশের উন্নয়ন ও আইন-শৃঙ্খলা বিঘœ ঘটায়। তিনি আরো বলেন, সংখ্যা লঘু শব্দটা আমরা পরিহার করি। সমাজে হিন্দু,বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই আমরা মানুষ, সবাই মিলে দেশের উন্নয়ন করতে চাই। সেক্ষেত্রে সকল কর্মকর্তা-কর্মচারীর সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। সোমবার উপজেলা পরিষদ কক্ষে আয়োজিত নাটোরের বড়াইগ্রাম উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। এছাড়া সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস সালাম, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ এস.এম লুৎফর রহমান, অধ্যক্ষ মো. মোয়াজ্জেম হোসাইন, ইউপি চেয়ারম্যান আলী আকবর ও মমিন উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা সরদার বয়েত রেজা, উপজেলা হিন্দু,বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু ধীরেন্দ্রনাথ সাহা, বড়াইগ্রাম স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি আলহাজ¦ সাইফুর রহমান প্রমুখ।
মো. আশরাফুল ইসলাম (এমবিএ-মার্কেটিং)

 

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.