মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ১১ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
নাটোরে জিয়া মঞ্চের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আখের অভাবে বন্ধ হলো নর্থ বেঙ্গল সুগার মিলে আখ মাড়াই সরকারি জমিতে থেকে অবৈধ ভবন উচ্ছেদ করল প্রশাসন নরনেসুমিতে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন সম্পূর্ণ সভাপতি মানিক, সম্পাদক পিন্টু প্রান্তিক কৃষকদের মাঝে কীটনাশক স্প্রে মেশিন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ মাদকমুক্ত সমাজ গড়তে হবে,মাদকাসক্ত কাউকে ছাড় দেওয়া হবে না —— নব নির্বাচিত আব্দুল আজিজ এমপি আমার সাথে দেখা করবে না সমস্যা আছে” রেজাল্টের পর শিক্ষার্থীর আত্নহনন, শিক্ষকের স্কিনশর্ট ভাইরাল একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন একুশের চেতনায় গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার অঙ্গীকার-প্রধানমন্ত্রী মাহে রমজানকে স্বাগত জানিয়ে লালপুরে জামায়াতের শোভাযাত্রা

প্রান্তিক কৃষকদের মাঝে কীটনাশক স্প্রে মেশিন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক।। লালপুরে প্রান্তিক কৃষকদের মাঝে কীটনাশক স্প্রে মেশিন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) লালপুর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার জুলহাস হোসেন সৌরভ।

জানা যায় ২০২৫-২০২৬ অর্থবছরের রাজস্ব উদ্বৃত্ত সিআইসি প্রকল্পের আওতায় ২ লাখ টাকা ব্যয়ে প্রান্তিক কৃষকদের মাঝে কীটনাশক স্প্রে মেশিন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ৩৫টি কীটনাশক স্প্রে মেশিন, পাশাপাশি শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মাঝে ৯০টি ফুটবল প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়-এর প্রধান শিক্ষক খাজা শামীম মোহাম্মদ ইলিয়াস হোসেন, মাজার শরীফ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট উইমেন্স কলেজ-এর অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, কৃষক প্রতিনিধি, জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা।
বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও শিক্ষার্থীদের ক্রীড়া চর্চা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্পাদনায় : আ.স / প্রতিবেদন: সেন্টু

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.